বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৪. নিজের কাজ অন্যে করলে কী হবে?
ক. কাজের গুরুত্ব বেড়ে যাবে খ. কাজের গুরুত্ব কমে যাবে
গ. নিজের সম্মান বাড়বে ঘ. অন্যেরা ভালো বলবে
৫. নিজের কাজ নিজে করলে কোনটি বৃদ্ধি পাবে?
ক. কাজ করার দক্ষতা খ. কাজ করার হীনম্মন্যতা
গ. কাজের প্রতি অনীহা ঘ. পরনির্ভরশীলতা
৬. যেকোনো কাজ করার ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খ. সহনশীলতা ও ধৈর্য
গ. সৃজনশীলতা ঘ. কর্মতত্পরতা
৭. কাজে সফল হওয়ার জন্য কোনটি হওয়া জরুরি?
ক. সহনশীল খ. সাহসী গ. কর্মঠ ঘ. কর্মতত্পর
৮. কীভাবে সহনশীলতার শক্তি অর্জন করা সম্ভব?
ক. অন্যের দোষ বের করে খ. কাজের প্রতি আগ্রহ দেখিয়ে
গ. নিজের প্রতি আগ্রহ দেখিয়ে ঘ. যেকোনো কাজে সদা তত্পর থেকে
৯. তুমি যদি সব সময় নিজের কাজ নিজে করো, তাহলে কাজের প্রতি তোমার কোনটি জন্মাবে?
ক. সাহস খ. আগ্রহ গ. অনীহা ঘ. ভীতি
১০. কাজ করার মাধ্যমে মানুষের কোনটি দূর হয়?
ক. কাজের প্রতি আগ্রহ খ. কর্মস্পৃহা গ. ভয় ঘ. অলসতা
১১. ‘অলসতা’ কী?
ক. একধরনের রোগ খ. কাজের প্রতি ভয় গ. হীনম্মন্যতা ঘ. ব্যক্তিসত্তা
১২. মানুষের ওপর আলস্য ভর করার কারণ কী?
ক. আত্মবিশ্বাস না পাওয়া খ. কাজ না করা
গ. কাজে অনভিজ্ঞ ঘ. কাজের প্রতি অনীহা
১৩. নিজের কাজ নিজে করলে কোনটি বৃদ্ধি পায়?
ক. আত্মবিশ্বাস খ. সৃজনশীলতা গ. ব্যক্তিসত্তা ঘ. মননশীলতা
১৪. কাজ করলে মানুষের মর্যাদা যায় না বরং নিজের কাজ নিজে করাতে কী আছে?
ক. অহংকার খ. লজ্জা গ. গৌরব ঘ. অসম্মান
১৫. তুমি যদি নিজের কাজ নিজে করো, তাহলে তোমার—
i. সারা দিন ভালো যায় ii. শরীর ভালো থাকে iii. মন ভালো থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. প্রাত্যহিক জীবনে নিজের কাজ নিজে করলে—
i. কাজের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে ii. কাজের আগ্রহ বেড়ে যাবে
iii. কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. মানুষ সহনশীলতার শিক্ষা পায়—
i. কাজের প্রাপ্তির মাধ্যমে ii. নিজের কাজ নিজে করার মাধ্যমে
iii. কাজের অভ্যাস, ভুল, বারবার চেষ্টা করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮. প্রত্যেক ব্যক্তির নিজস্ব—
i. ব্যক্তিত্ব আছে ii. মনোবৃত্তি আছে iii. কাজ করার যোগ্যতা আছে
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-২
৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক।
সহকারী শিক্ষক