শব্দের অর্থ লিখ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শব্দার্থ আলোচনা করব। শব্দ অর্থ কলকাকলি মধুর ধ্বনি, পাখির ডাক।জাদুঘর যেখানে পুরোনো দিনের আশ্চর্য জিনিসপত্র প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়।জনপদ লোকালয়, যেখানে মানুষ বসবাস করে।দিগন্ত দিকের শেষ, দূর থেকে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়।জাগ খড়পাতা দিয়ে পানিতে চাপা দেওয়া।শৌখিন বিলাসী, মনোরম, যাতে শখ মেটে।শ্যামলিমা শ্যাম বা সবুজাভ রং বিশেষ।ঘরামি খড়ের ঘর নির্মাতা।জাতিসত্তা জাতিরূপ বা জাতি পরিচয়।সংস্কৃতি কৃষ্টি, culture।তৈজসপত্র বাসন-কোসন।কুলঙ্গি মাটির ঘরের দেয়ালের ছোট খোপ।উপচার উপাদান।নবঘনে নতুন মেঘে। (ঘন শব্দের অর্থ ‘মেঘ’।)গগনে আকাশে।তিল ঠাঁই তিল পরিমাণ জায়গা অর্থাৎ এতটুকু ফাঁকা জায়গা।বাদলের ধারা বৃষ্টির ধারা।ধেনু বাচ্চাসহ গাভি।ধবলী সাদা গাভি।গোহালে গরুর ঘরে, গোয়ালে।পোহালে শেষ হলে।খোয়ালে কাটিয়ে দিলে, শেষ করলে।খেয়া নৌকা দিয়ে নদী পারাপার।বেগে গতিতে, ধারায়।ঝরঝর অবিরল ধারায়।ভরভর প্রায় পরিপূর্ণ।দরদর প্রবল বেগে।ছলছল জলভরা।বদমেজাজি অল্পেই মেজাজ খারাপ করে এমন।চরকা সুতো কাটার জন্য কাঠের তৈরি দেশি যন্ত্র।সাফ পরিষ্কার।লাগাম ঘোড়ার রাশ বা বলগা।জিনপোশ ঘোড়ার পিঠের চামড়ার আসন।বেনারসি বারানসিতে তৈরি কাপড় (অত্যন্ত দামি শাড়ি)।কৃতজ্ঞতা উপকারীর উপকার স্বীকার করা।পাঁজা গোছা।সহিস ঘোড়া দেখভাল করার লোক।তিরিক্ষি রগচটা, অল্পেই রেগে ওঠা ।বেঢপ বেখাপ্পা, বেমানান, বিশ্রী ।নাগাল পাওয়া কাছে পৌঁছানো, ধরতে পারা ।জাপটে ধরা হাত ও বুক দিয়ে জড়িয়ে ধরা। হাঁপ ছেড়ে বাঁচা ঝামেলা থেকে রেহাই পাওয়া ।অনুনয় করা মিনতি করা।কেটে বসা গায়ে বেঁধা।গদগদ হওয়া আনন্দে ও আবেগে অভিভূত হওয়া।উপোসে মরা অনাহারে থাকা।ধন্যি ধন্যি করা প্রশংসা করা।মজা দেখানো জব্দ করা।বদ্ধ বন্ধ।যুগান্তর এক যুগের পর আরেক যুগ, অন্য যুগ, (দেশি গণনা মতে ১২ বছরে এক যুগ হয়)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল