প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত রোববার ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। কলা ও মানবিক স্কুলে মোট আসনসংখ্যা ৯০টি। আর মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত আসন চারটি। মেধা তালিকায় মোট ১০০ জনের রোল প্রকাশ করা হয়েছে এবং অপেক্ষমাণ তালিকায় আরও ১০০ জনের রোল প্রকাশ করা হয়েছে। আর মুক্তিযোদ্ধা কোটায় মোট পাঁচজনের রোল প্রকাশ করা হয়েছে।ফলাফল দেখতে এখানে ক্লিক করুন