কাজ করার জন্য শক্তি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-৩প্রিয় শিক্ষার্থী পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে। অধ্যায়-৩ ১৩। যেকোনো পরিবেশেই নিজেকে খাপ খাওয়াতে পারে—ক. পতঙ্গ খ. পাখি গ. বৃক্ষচারী প্রাণী ঘ. ঝিনুকউত্তর: ক. পতঙ্গ১৪। বৃক্ষে বাস করে কিন্তু মাঝে মাঝে মাটিতে নেমে আসে কারা?ক. শিম্পাঞ্জি খ. মাছি গ. প্রজাপতি ঘ. তেলাপোকাউত্তর: ক. শিম্পাঞ্জি১৫। মেরু এলাকার প্রাণীদের দেহ উষ্ণ কেন থাকে?ক. বেশি খাবার খায় খ. দেহ লোমে ঢাকা গ. শরীরে চর্বি বেশি ঘ. বরফ বেশি থাকায়।উত্তর: খ. দেহ লোমে ঢাকা। অধ্যায়-৪ ১। কাজ করার জন্য কী প্রয়োজন?ক. খাদ্য খ. শক্তি গ. সুযোগ ঘ. কর্মক্ষেত্রউত্তর: খ. শক্তি২। খাদ্য দেহের কী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে?ক. রোগ খ. দুর্বলতা গ. পুষ্টিহীনতা ঘ. ক্ষয় পূরণউত্তর: ক. রোগ৩। আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি। সব খাবারের পুষ্টি গুণ কেমন?ক. কম খ. বেশি গ. সমান ঘ. সমান নয়উত্তর: ঘ. সমান নয়৪। কাজ করার জন্য মানুষের শক্তি প্রয়োজন। মানুষের দেহে এ শক্তি আসে কোথা থেকে?ক. খাদ্য খ. ভিটামিন গ. শর্করা ঘ. আমিষউত্তর: ক. খাদ্য৫। কোন শিশুর মানসিক বিকাশ সঠিকভাবে হয় না?ক. পুষ্টিহীন খ. স্বাস্থ্যহীন গ. দুর্বল ঘ. কোনোটি নয়উত্তর: ক. পুষ্টিহীন৬। দেহে শক্তি ও কাজ করার ক্ষমতা কমে যায় কিসের অভাবে?ক. প্রোটিন খ. ভিটামিন গ. শ্বেতসার ঘ. চর্বিউত্তর: গ. শ্বেতসার৭। শিশুদের শরীর ঠিকমতো বাড়ে না কখন?ক. যখন আমিষের ঘাটতি হয় খ. ঠিকমতো পানি না খেলে গ. আয়োডিনযুক্ত লবণ না খেলে ঘ. ফাস্ট ফুড খেলেউত্তর: ক. যখন আমিষের ঘাটতি হয়৮। আমিষের অভাবের নিচের কোন রোগটি হয়?ক. কোয়াশিয়রকর খ. রক্তশূন্যতা গ. রাতকানা ঘ. জন্ডিসউত্তর: ক. কোয়াশিয়রকর৯। আবুল নামের একটি ছেলের হাতটা বেশ খসখসে। কিন্তু কেন? কী খাবার খেলে এটা দূর হবে?ক. স্নেহজাতীয় খাবার খ. শিমের বিচি গ. চিনি ঘ. ভিটামিন-এউত্তর: ক. স্নেহজাতীয় খাবার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল