কাজের তত্ত্বাবধান করেন ব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে রাখাকে কী বলে? উত্তর: হিসাবরক্ষণ।প্রশ্ন: যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ থাকে, তাকে কী বলে? উত্তর: সম আয়-ব্যয়।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সমআয়-ব্যয় বিন্দু কি?উত্তর: যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ও ব্যয় সমান হয় তাকে সম আয়-ব্যয় বিন্দু বলে।প্রশ্ন: কারখানায় দ্রব্য তৈরি করতে যে খরচ হয় তাকে কী বলে. উত্তর: উত্পাদন ব্যয়।প্রশ্ন: কারখানার পণ্য তৈরি করে কে?উত্তর: শ্রমিক।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত এবং ক্রয়কৃত পণ্য বা উত্পাদিত দ্রব্যের ওপর সহজে আরোপ করা যায় তাকে কী খরচ বলে? উত্তর: প্রত্যক্ষ খরচ। প্রশ্ন: চুক্তিপত্র কী?উত্তর: অঙ্গীকারনামা।প্রশ্ন: কাজের তত্ত্বাবধান করেন কে?উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: যে দ্রব্য কারখানায় তৈরি হয় এবং এতে যে খরচ হয় তাকে কী ব্যয় বলে?উত্তর: উত্পাদন ব্যয়।প্রশ্ন : যেসব খরচ উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে?উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: উত্পাদিত পণ্য বিক্রয়ের জন্য যে খরচ হয় তাকে কী বলে?উত্তর: বিক্রয় খরচ।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসা/শিল্প এলাকা পরিদর্শন কর্মসূচির সাধারণ উদ্দেশ্য কী?উত্তর: ছাত্রদের আত্মকর্মসংস্থান প্রকল্প এবং ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা জন্মানো।প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করলে ছাত্রদের কী লাভ হয়?উত্তর: প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারে।প্রশ্ন: পরিদর্শনের জন্য কোন এলাকার ব্যবসা ও শিল্প ইউনিট নির্বাচন করা উচিত?উত্তর: নিকটবর্তী এলাকায়।প্রশ্ন: ছাত্রছাত্রীদের রিপোর্টের ওপর মন্তব্য করবেন কে?উত্তর: শিক্ষক।প্রশ্ন: ব্যবসা/শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের ফলে কী অর্জন করা যায়?উত্তর: প্রত্যক্ষ জ্ঞান।প্রশ্ন: পরিদর্শনের আগে অনুমতি নিতে হবে কার কাছ থেকে?উত্তর: ম্যানেজারের।প্রশ্ন: পরিদর্শন কাকে বলে?উত্তর: ব্যবসায়সংক্রান্ত প্রাথমিক জ্ঞান লাভের পর সরেজমিনে প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি, আকৃতি, অবস্থা, উত্পাদন ও সেবা সম্পর্কে ধারণা লাভের প্রক্রিয়াকে পরিদর্শন বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল