প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোস্ত, ফারিয়া মেয়েটা সুন্দর না?
জনির কথা জানিস কিছু? ফারিয়ারে মনে হয় পছন্দ করছে খুব। সেদিন অনেকক্ষণ ধরে ফারিয়ার কথা বলল আমার কাছে। ফারিয়া এই, ফারিয়া সেই!
জানিস, জনি না ফারিয়ার ওপর ব্যাপক ক্রাশ খাইছে। খবরদার, এই কথা আবার ওকে জিজ্ঞেস করতে যাইস না। যা পেট পাতলা তুই!
কিরে, বন্ধুর খবরাখবর কিছু রাখিস? ফারিয়ার সাথে তো উথালপাতাল প্রেম চলতেছে জনির। রাফির কাছে শুনলাম কাহিনি।
মামা, জনি যে ঘটনা ঘটাইছে, জানো কিছু? ফারিয়ার সাথে তো বিয়ের সব ঠিকঠাক! অথচ দেখলে মনে হয়, ভাজা মাছটি উল্টে খেতে জানে না।
কী? বিয়ে? ফারিয়া? জনিরে? কত্ত বড় হারামি! বন্ধুদের পর্যন্ত বলল না।
তুই নাকি
বাবা হচ্ছিস?
ভালো, ভালো, চালায়া যাও।
তলে তলে বাবাও হয়ে যাচ্ছ, আর আমাদেরকে কিছু জানাইলাও না।
এই না
হলে বন্ধু!