কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিইএর সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের (বিইএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত ও বিইএ সেক্রেটারি জেনারেল ড. জামালুদ্দিন আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। সমঝোতা অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয় ও বিইএ যৌথভাবে ব্যবসায়িক গবেষণা, অভিজ্ঞতা ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্যের আদান-প্রদান করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ প্রদান, যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনে সহযোগিতা করবে বিইএ। বিজ্ঞপ্তি