কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সহকারী অধ্যাপক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন জনপ্রিয় নাট্য অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খান। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আরও যোগ দেন নাট্যশিল্পী নাতাশা হায়াত খান এবং তথ্য ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ সোলায়মান সুখন। নতুন শিক্ষকদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ও বিজনেস স্কুলের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান। বিজ্ঞপ্তি।