কানাডিয়ান ইউনিভার্সিটি ও এলআইসির সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং লাইফ ইনস্যুরেন্স করপোরেশনের (এলআইসি) মধ্যে সম্প্রতি প্রোগ্রাম পার্টনারশিপ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত ও এলআইসি বাংলাদেশের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর অরুপ দাস গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ স্মারকে সই করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ উপস্থিত ছিলেন। সমঝোতা অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে সরাসরি চাকরির সুযোগ দেবে এলআইসি বাংলাদেশ। বিজ্ঞপ্তি