প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৮ প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে ক্রেডিটকে কী বলা হয়। উত্তর: সুবিধা প্রদানকারী।প্রশ্ন: কোনটি মুনাফা জাতীয় আয়। উত্তর: ব্যাংক জমার সুদ।প্রশ্ন: কোন হিসাব দ্বারা আমরা ব্যবসার দায় ও সম্পদের পরিমাণ জানতে পারি। উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার জন্য যে ব্যয় হয় তাকে কী বলা হয়। উত্তর: মুনাফা জাতীয় ব্যয়।প্রশ্ন: লেনদেন যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কি না তার গাণিতিক শুদ্ধতা কীভাবে যাচাই করা যায়।উত্তর: রেওয়ামিলের মাধ্যমে। প্রশ্ন: হিসাব চক্রের পঞ্চম স্তর কোনটি।উত্তর: আর্থিক বিবরণী বিশ্লেষণ।প্রশ্ন: ব্যবসার অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোনটির গুরুত্ব অপরিসীম।উত্তর: মুনাফা পরিকল্পনা প্রণয়ন। প্রশ্ন: হিসাব চক্রের কোন পর্যায়ে ব্যবসায়ের অর্জিত সাফল্য ও ব্যর্থতার কারণ অনুসন্ধান করা যায়।উত্তর: আর্থিক বিবরণী বিশ্লেষণে।প্রশ্ন: ব্যবসায় লক্ষ অর্জনের জন্য কোনটি নিয়ন্ত্রণের মধ্যে রাখা একান্ত আবশ্যক। উত্তর: ব্যয়।প্রশ্ন: মুনাফা বলতে কী বোঝায়?উত্তর: ব্যবসায়ের আয় ও ব্যয়ের পার্থক্যকে।প্রশ্ন: ব্যবসায়ের অন্যতম প্রধান লক্ষ কী। উত্তর: মুনাফা অর্জন।প্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে রাখাকে কী বলে? উত্তর: হিসাবরক্ষণ।প্রশ্ন: যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ থাকে, তাকে কী বলে। উত্তর: সম আয়-ব্যয়।প্রশ্ন: হিসাবের পাকা বই কী? উত্তর: খতিয়ান। অধ্যায়-৯ প্রশ্ন: পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝায়?উত্তর: পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় খরচের সমষ্টি।প্রশ্ন: যে খরচ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত নয় তা কী।উত্তর: পরোক্ষ খরচ।প্রশ্ন: মোট ক্রয়মূল্যের সঙ্গে ব্যবসায় মুনাফা যোগ দিলে কী পাওয়া যায়। উত্তর: মোট বিক্রয়মূল্য।প্রশ্ন: উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় সংক্রান্ত ব্যয়গুলো যোগ দিলে কী পাওয়া যায়। উত্তর: মোট ব্যয়।প্রশ্ন: উৎপাদন ব্যয় হলো কী?উত্তর: কারখানায় উৎপাদন করতে যে ব্যয় হয়।প্রশ্ন: ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি। উত্তর: মূলধন অর্থ।প্রশ্ন: পণ্যের বিক্রয়মূল্য বলতে কী বোঝায়?উত্তর: পণ্যের মোট ক্রয়মূল্য ও মুনাফা।প্রশ্ন: কিসের ওপর ভিত্তি করে বিক্রয়মূল্য নিরূপণ করা হয়।উত্তর: ক্রয়মূল্য ও উৎপাদন ব্যয়ের ওপর।প্রশ্ন: কার ওপর ভিত্তি করে বিক্রয়মূল্য নিরূপণ করা হয়।উত্তর: ক্রয়মূল্য।প্রশ্ন: কারখানায় দ্রব্য তৈরি করতে যে খরচ হয় তাকে কী বলে। উত্তর: উৎপাদন ব্যয়।প্রশ্ন: কারখানার পণ্য তৈরি করে কে? উত্তর: শ্রমিক।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত এবং ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত দ্রব্যের ওপর সহজে আরোপ করা যায় তাকে কী খরচ বলে। উত্তর: প্রত্যক্ষ খরচ। প্রশ্ন: কারখানার ব্যয় নির্ণয় করা যায় কীভাবে?উত্তর: মুখ্য ব্যয় ও কারখানার পরোক্ষ ব্যয় যোগ করে।প্রশ্ন: মোট ব্যয়ের সঙ্গে লাভ যোগ করে কী পাওয়া যায়।উত্তর: বিক্রয়মূল্য।প্রশ্ন: ক্রয়মূল্যের সঙ্গে ব্যবসায়ের পরোক্ষ আনুষঙ্গিক খরচ যোগ করে কী পাওয়া যায়। উত্তর: মোট ক্রয়মূল্য।প্রশ্ন: চুক্তিপত্র কী? উত্তর: অঙ্গীকারনামা।প্রশ্ন: কাজের তত্ত্বাবধান করেন কে? উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: কাপড় মিলের প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?উত্তর: কাপড় মিলের সুতা।প্রশ্ন: চামড়া কারখানার জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?উত্তর: চামড়া।প্রশ্ন: যে দ্রব্য কারখানায় তৈরি হয় এবং এতে যে খরচ হয় তাকে কী ব্যয় বলে। উত্তর: উৎপাদন ব্যয়। প্রশ্ন : যেসব খরচ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে।উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে খরচ হয় তাকে কী বলে?উত্তর: বিক্রয় খরচ।প্রশ্ন: মূল্য তালিকা পূরণ করে কে চুক্তি সই করেন।উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: মজুরি কোন ধরনের খরচ? উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: বিক্রয়কেন্দ্রে নেওয়ার জন্য উৎপাদিত পণ্যের ‘পরিবহন ব্যয়’ কোন জাতীয় খরচ।উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: কারখানা ব্যয়ের সঙ্গে অফিস খরচ যোগ করলে কী পাওয়া যায়। উত্তর: উৎপাদন ব্যয়।প্রশ্ন: পণ্যের ক্রয়মূল্য ও উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কী? উত্তর: মোট ব্যয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল