অস্ট্রেলিয়ান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কারনোজি মেলান বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তি শুরু হবে জানুয়ারি ২০১১ থেকে অ্যাডিলেড, অস্ট্রেলিয়ায়। এ ক্যাম্পাসে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সরকার অর্থ প্রদান করে থাকে যোগ্য প্রার্থীদের মাস্টার্স পর্যায়ে লেখাপড়া করানোর জন্য। যেসব প্রোগ্রামে মাস্টার্স করানো হয়, যেমন মাস্টার্স অব সায়েন্স ইন পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট (এমএসপিপিএম) এবং মাস্টার্স অব সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজিতে (এমএসআইটি)। এই বৃত্তির মধ্যে থাকবে টিউশন ফি, ফিরতি ব্যবস্থা, থাকার খরচ ও বেসিক মেডিকেল ইন্স্যুরেন্স।২০১০ সালের জানুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দেখুন www.heinz.cmu.edu.au অথবা ই-মেইল hnzadmit_australia @andrew.cmu.edu বাংলাদেশে প্রোগ্রাম ভাউচার সংগ্রহের জন্য যোগাযোগ করতে হবে জবস-আইসিটি প্রাইভেট লিমিটেড (জেআইপিএল), ষষ্ঠ তলা, প্লট-৪, রোড-১২, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২, ফোন: +৮৮০২৮৮২৬১৫৪, ৮৮২৪৪১৬, ই-মেইল [email protected]