কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কোর্স
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ছয় মাস মেয়াদি বেসিক ট্রেড কোর্সসমূহে জানুয়ারি ২০১০ সেশনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। কোর্সগুলো হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন ও মোবাইল ফোন সার্ভিসিং। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ডেফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি পাস যেকোনো বয়সের যে কেউ এ কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। প্রফেশনাল প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দীপ্তি বিগত সাত বছরে শত শত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মোপযোগী করে গড়ে তুলেছে, যাদের অনেকেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আগ্রহী প্রার্থীদের ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। যোগাযোগ: ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ৬৪/৩, লেকসার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন: ৯১৪৩২৬১, ০১৭১৩৪৯৩২৬৭।