গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-১১প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। কার্যকরী মূলক: যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই যৌগের কার্যকরী মূলক বলা হয়। সমগোত্রীয় শ্রেণী: একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্মবিশিষ্ট জৈব যৌগসমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যসমূহ: ১. একই শ্রেণীভুক্ত সদস্যের একটি সাধারণ আণবিক সংকেত থাকবে। ২. প্রতিটি সদস্যের আণবিক সংকেত পূর্ববর্তী সদস্যের চেয়ে -CH2 মূলক বেশি হবে। ৩. সব সদস্য একইরূপে রাসায়নিক বিক্রিয়া দেবে, যদিও বিক্রিয়ার গতি ও তীব্রতা ভিন্ন হতে পারে। ৪. সদস্যদের ভৌত ধর্ম ক্রমান্বয়ে একই দিকে পরিবর্তিত হয়। ৫. সংশ্লেষণের সাধারণ পদ্ধতিসমূহ সব সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাইড্রোকার্বনসমূহ: শুধু হাইড্রোজেন ও কার্বনবিশিষ্ট যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বনসমূহকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। অ্যালকেনসমূহ: যেসব অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনে একক বন্ধন আছে তাদের অ্যালকেন বলা হয়। এদের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনসমূহ সম্পৃক্ত যৌগ। এরা রাসায়নিকভাবে মোটামুটি নিষ্ক্রিয়। অ্যালকাইন মূলক: অ্যালকেনসমূহ থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে যে অংশ থাকে, তাকে অ্যালকাইন মূলক বলা হয়। অ্যালকাইন মূলক একযোজী, এদের সাধারণত জ-দ্বারা চিহ্নিত করা হয়। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-৫: ১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১.খ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ঘ।