কাল থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষার আসনবিন্যাস সরকারি কর্মকমিশন পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল হয় ৮ এপ্রিল। এই পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন।

পিএসসি সূত্র জানায়, ১ হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

আরও পড়ুন: