কালকের দাখিল স্থগিত, এসএসসির নতুন তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১১ মার্চ অনুষ্ঠেয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সময় পরে জানানো হবে।

অন্যদিকে ৩ ও ৪ মার্চের স্থগিত করা এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ মার্চের পরীক্ষা ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং ৪ মার্চের পরীক্ষা ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।