কিয়াসের মূলনীতি জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-২ ২০। সুরা আত-ত্বীনে কোন স্থানের শপথ করা হয়েছে?i. মদীনার ii. তূর পর্বতের iii. মক্কা শরিফেরকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii২১। ‘তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগে সিদ্ধান্ত গ্রহণ করব’। এ উক্তির দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?ক. কিয়াসের খ. সুন্নাহর গ. ইজমার ঘ. ইলমে শরিআতের# নিচের অনুচ্ছেদটি পড় এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘আর এ কোরআনকে অল্প অল্প করে নাযিল করেছি। যেন আপনি তা ক্রমে ক্রমে লোকদের শোনান, আর তা যথাযথভাবে নাযিল করেছি।’ (সূরা বনী ইসরাইল: ১০৬)‘কাফিররা বলে, এ ব্যক্তির ওপর সমস্ত আল-কোরআন একযোগে নাযিল করা হলো না কেন? হ্যাঁ এরূপ করা হয়েছে এজন্য যাতে এটি খুব ভালোভাবে আপনার মন, মগজে বদ্ধমূল হয়, আর (এ উদ্দেশ্যেই) একে এক বিশেষ ধারায় আলাদা আলাদা অংশে সুবিন্যস্ত করেছি।’ (সূরা আল-ফুরকান: ৩২)২২। নিচের কোনটি সঠিক?ক. আল-কোরআন একত্রে নাযিল হলে ভালো হতোখ. পুরো আল-কোরআন একত্রে নাযিল হলে এর অনুসারী বেশি হতোগ. অনেক সময় নিয়ে নাযিল হওয়াতে এর বিধানগুলো মানতে সুবিধা হয়েছে ঘ. সকল আসমানি কিতাবই ক্রমে নাযিল হয়েছে২৩। কোনটি সঠিক?ক. রাসূলের জামানায় আল-কোরআন একত্রে লিপিবদ্ধ করা হয়খ. হজরত উমর (রা.)-এর আমলে আল-কোরআন একত্রে লিপিবদ্ধ করা হয়গ. রাসূলুল্লাহ (সা.)-এর জামানায় মুদ্রণযন্ত্রও আবিষ্কৃত হয়নিঘ. হজরত উসমান (রা.) আল-কোরআন একত্রে লিপিবদ্ধ করেন।২৪। যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয়—i. মারফু ii. মাওকুফ iii. মাকতুকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii২৫। রাসূল হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘মুসলমানগণ যা ভালো বলে গ্রহণ করে তা আল্লাহ তাআলার নিকটও ভালো’ এ হাদিসে কিসের দিকে ইঙ্গিত করা হয়েছে?i. ইজামা ii. কিয়াস iii. উম্মতের ঐকমত্যকোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।আল্লাহ তাআলা শরীআতের পূর্ণতা ঘোষণা প্রদান করে বলেন, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থাকে মনোনীত করলাম।’ (সূরা আল-মায়িদা: ৩)২৬। শরীআতের কোনো বিধানের বিরোধিতা বা লঙ্ঘন করা একই সঙ্গে কয়টি মারাত্মক পরিণতির কারণ?(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি২৭। ইলমে শরীআতে কোরআনের গুরুত্ব কী?i. আল-কোরআন শরীআতের অকাট্য দলিল ii. আল-কোরআনের ওপর শরীআতের মূল কাঠামো দণ্ডায়মান iii. আল-কোরআন শরীআতের প্রথম ও প্রধান উৎসনিচের কোনটি সঠিক?(ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii২৮। কিয়াসের মূলনীতি কিসের পরিসীমার মধ্যে থাকতে হবে?(ক) জ্ঞানের (খ) প্রজ্ঞার (গ) বিচক্ষণতার (ঘ) দূরদর্শিতার২৯। রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিষেধ ছিল। কারণ—i. আরবের লোকেরা ছিল প্রখর স্মৃতির অধিকারী ii. আল-কোরআনের সঙ্গে আল-হাদিসের সংমিশ্রণে আশঙ্কা থাকত iii. মুখস্থ করার প্রতি কারও উৎসাহ থাকত নাকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii৩০। ঝামেলা ও ব্যস্ততা অবসানের পর আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করলে কি উপকার হয়?i. মনে প্রশান্তি আসে ii. আত্মার উন্নতি হয় iii. কোন প্রকার ঝামেলা আসে নাকোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) i ও iii৩১। যে কাজ পালন করা মুসলমানের ওপর ফরজ কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি তা সম্পন্ন করে, তবে অবশিষ্ট সবাই এ কাজের দায়িত্ব থেকে মুক্ত হয়, এরূপ কাজকে কি বলে?(ক) ফরজে আইন (খ) ফরজে কিফায়া (গ) ওয়াজিব (ঘ) নফল# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করার উদ্দেশে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু কিছু বস্তু হারাম করেছেন, আর কিছু কিছু বস্তু হালাল করেছেন। ৩২। হালালের গুরুত্ব হলো?i. মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর ii. মানুষের জন্য উপাদেয় iii. কোনটিই নয়কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) ii৩৩। ইলমে শরীআতে যেসব খাদ্য, পানীয় এবং বস্তু হারাম করা হয়েছে, তা অবশ্যই পরিত্যাজ্য। কারণ এসব খাদ্যে এমন সব উপাদান রয়েছে যা—i. সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় ii. উন্মাদনা সৃষ্টি করে iii. মানুষের স্মৃতিশক্তি লোপ করে দেয়কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-৪: অধ্যায়-২: ২০. ঘ, ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. ঘ, ২৮. ক, ২৯. খ, ৩০. গ, ৩১. খ, ৩২. খ, ৩৩. ঘ।