কুমিল্লা ফাউন্ডেশনের বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ফাউন্ডেশন মুক্তিযোদ্ধার সন্তানের নির্ধারিত কোটায় (যাঁরা উচ্চমাধ্যমিক পর্যায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত এরূপ) শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। আবেদনের শেষ তারিখ: ১৬ মে। শর্তাবলি: ১. মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। ২. শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫ থাকতে হবে। ৩. বৃত্তির জন্য আবেদন কুমিল্লা ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে দাখিল করতে হবে, যা শিক্ষা শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং কুমিল্লা জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঁচ টাকা মূল্যে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যোগাযোগ : জেলা প্রশাসক, কুমিল্লা ও সভাপতি, কুমিল্লা ফাউন্ডেশন, কুমিল্লা। ফোন: ০৮১-৬০৩০১। গাজীউল হক, কুমিল্লা