কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস প্রকাশ, পরীক্ষা ২৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে ২৩ হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছেন। সকাল ১০টায় ‘এ’ ইউনিট, দুপুর ১২ টায় ‘বি’ ইউনিট ও ‘সি’ ইউনিট এবং বেলা তিনটায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে নাম ও প্রদত্ত পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস হলে—‘এ’ ইউনিট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০০০১-০২১০৫, গভ. টিচার্স ট্রেনিং কলেজ, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০২১০৬-০৩২০৭, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ক্যাডেট কলেজের সন্নিকটে), কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৩২০৮-০৪২০৯ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয় (ক্যাডেট কলেজের সন্নিকটে), কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৪২১০-০৪৬০৭।‘বি’ ইউনিট ক্যান্ট. বোর্ড কলেজ, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০০০১-০০৫৪৪, ক্যান্ট. বোর্ড হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০৫৪৫-০১২৫৪, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০১২৫৫-০২৩৫৪ এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০২৩৫৫-০৪৩৫১।‘সি’ ইউনিট ক্যান্ট. বোর্ড কলেজ, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০০০১-০০৪৭৭, ক্যান্ট. বোর্ড হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০৪৭৮-০১১৬৮, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০১১৬৯-০২২৭২, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০২২৭৩-০৪২৭২, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৪২৭৩-০৬৬৬৯, শালবন প্রাইমারি স্কুল (কুমিল্লা বিশ্ব. ক্যাম্পাসের সন্নিকটে), কোটবাড়ী, কুমিল্লা কুমিল্লা ০৬৬৭০-০৬৯৬৯, গভ. টিচার্স ট্রেনিং কলেজ, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৬৯৭০-০৮০৭১, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ক্যাডেট কলেজের সন্নিকটে), কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৮০৭২-০৯০৭১, শালবন মাধ্যমিক বিদ্যালয় (ক্যাডেট কলেজের সন্নিকটে), কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৯০৭২-০৯৩৯২ ও কুমিল্লা সিটি কলেজ, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০৯৩৯৩-১০০৭০ ।‘ডি’ ইউনিটের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০০০০১-০২০০১ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ী, কুমিল্লা রোল নম্বর ০২০০২-০৪৪১৫। তা ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান জানান, ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে নির্ভুলভাবে আমরা ফলও প্রকাশ করব।