কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের সাক্ষাত্কার শুরু হবে ৪ ডিসেম্বর থেকে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন ১৩ ডিসেম্বর এবং মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে ১৫ ডিসেম্বর।আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে ২১ ডিসেম্বরের মধ্যে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২ জানুয়ারি ২০১২। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd)।