কুমিল্লা বোর্ডের অধীনে প্রাইভেট এইচএসসি পরীক্ষার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অধীনে ২০১৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) অংশগ্রহণেচ্ছুক প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাসের তিন বছর পর অর্থাৎ ২০০৯ অথবা তার আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।  প্রাইভেট পরীক্ষার্থীরা নতুন পাঠ্যসূচি অনুযায়ী (২০১৩ সালের) পরীক্ষায় অংশগ্রহণ করবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলি প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে।  সব পর্যায়ের প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছে ৪ অক্টোবর ২০১২ তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি ও অন্য দলিলাদিসহ সাদা কাগজে আবেদন করতে হবে।  প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাদেরকে আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজিসহ অন্য যেকোনো তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ে পূর্ণমান ১০০ নম্বর এবং সময় তিন ঘণ্টা। প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নির্বাচিত হবে, সে কলেজের নির্ধারিত কেন্দ্রে তারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থায় কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার জন্য নির্বাচিত কলেজগুলোর নাম:  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। # চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। # ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া। # নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। # হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, হাতিয়া, নোয়াখালী। # লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। # ফেনী সরকারি কলেজ, ফেনী।