কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জরুরি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০১০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানানো হয়েছে যে, যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ইচ্ছুক তাদেরকে টেলিটক (প্রিপেইড) মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ১৮/০৫/২০১০ তারিখ থেকে ২৭/০৫/২০১০-এর মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা SMS-এর মাধ্যমে পাঠাতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যাংকড্রাফট করতে হবে না এবং কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার আবেদন ফরম সরবরাহ করা হবে না।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে rsc লিখে দিয়ে com লিখে দিয়ে রোল নম্বর লিখে আবার দিয়ে subject code লিখে send করতে হবে 16222 নম্বরে।ফলাফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। যেমন: বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের জন্য টেলিটক (প্রিপেইড) মোবাইলের Message অপশনে গিয়ে rsc com Roll No. , 101, 107, 109 লিখে 16222 নম্বরে SMS করতে হবে। ফিরতি Message-এ একটি PIN ও ফিসহ সম্মতি চাওয়া হবে। সম্মত হলে Message অপশনে rsc PIN লিখে 16222 নম্বরে SMS করতে হবে। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা হারে পাঠাতে হবে। টেলিটক হেল্পলাইন: ১২৩৪।