কুরাইশদের অত্যাচার ও আল্লাহ তাআলার নির্দেশের কারণে রাসূল হজরত মুহাম্মদ (সা.) হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে।অধ্যায়-৪# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।বর্তমান সময়ে আশুলিয়া অঞ্চলের গার্মেন্টস কারখানায় শ্রমিকদের অসন্তোষ দেখা যাচ্ছে। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকের মনোমালিন্য হচ্ছে। কোনো কোনো মালিক কারখানা বন্ধ করে দিচ্ছেন। এতে দেশে বেকার লোকের সংখ্যা বাড়ছে। বেকারত্বের কারণে দেশে চুরি, ডাকাতি, রাহাজানি বাড়ছে। এটি দেশের জন্য অত্যন্ত অশুভ লক্ষণ।৩৬। তোমার মতে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে কিসের অভাবে? (ক) তাকওয়ার অভাবে (খ) আদলের অভাবে (গ) আমানতের অভাবে (ঘ) বিশ্বাসের অভাবে ৩৭। বর্তমানে বেকারত্ব দূরীকরণে ইসলামের কোন নীতিটি চালু করা যায়?(ক) ন্যায়বিচার (খ) যাকাতভিত্তিক অর্থব্যবস্থা(গ) নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠাকরণ (ঘ) তাকওয়াভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা৩৮। আবেদ একদিন স্কুলে যাওয়ার পথে নির্জন স্থানে কিছু টাকা পেল। কেউ দেখার সম্ভাবনা না থাকলেও সে টাকাগুলো স্পর্শ করল না। তার এ কাজটি হচ্ছে—i. তাকওয়ার প্রমাণ ii. খোদাভীতির প্রমাণ iii. সরলতার প্রমাণ কোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) ii ও iii (ঘ) i ও ii৩৯। কারও কোনো বন্ধু ওয়াদা ভঙ্গকারী হলে সে অমুসলিম বন্ধুর চেয়ে ক্ষতিকর হতে পারে। সে জন্য সচেতন বন্ধুর কাজ হচ্ছে—i. এমন বন্ধুর সঙ্গ ত্যাগ করা। ii. বন্ধুকে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বোঝানোiii. ওয়াদা ভঙ্গকারীর পরিণতি সম্পর্কে সচেতন করাকোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৪০। আজকের দিনে তরুণ সমাজের অবক্ষয়ের পটভূমিতে অভিভাবকদের উচিত হচ্ছে—i. তাদের ঘরের বাইরে যেতে না দেওয়া ii. তাদের মেলামেশার জায়গা সম্পর্কে খোঁজ রাখা iii. তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করাকোনটি সঠিক? (ক) ii ও iii (খ) iii (গ) ii (ঘ) i ও iiiঅধ্যায়-৫১. ফিরদাউস আল-হিকমাহ ফিত তিব্ব অর্থ কী?(ক) চিকিৎসকের স্বর্গ (খ) চিকিৎসাবিজ্ঞানের স্বর্গ (গ) চিকিৎসায় ফিরদাউসের অবদান (ঘ) ফিরদৌসের চিকিৎসা প্রণালী২. আবু বকর আল-রাযীকে কোন চিকিৎসাশাস্ত্র গ্রন্থটি ইতিহাসে অমর করে রেখেছে?i. আল-জুদারি ওয়াল হাসবাহ ii. কিতাবুল মানসুরি iii. কিতাবুল মানাযীরকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।শিক্ষক ক্লাসে ছাত্রদের রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়্যাত লাভের পরের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়্যাত লাভের পর মক্কায় প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এতে তাঁর ওপর এবং মুসলমানদের ওপর কুরাইশগণ নানা রকম নির্যাতন চালাতে লাগল। পরবর্তী সময় তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন।৩. রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন কেন?i. কুরাইশদের অত্যাচারের কারণে ii. মানুষের হেদায়াতের সংগ্রামের কারণে iii. আল্লাহ তাআলার নির্দেশেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii৪. কাদের বিরোধিতার কারণে ইসলাম প্রচার ও প্রসার বাধাগ্রস্ত হয়?(ক) মুশরিকদের (খ) কুরাইশদের (গ) মূর্তি পূজারীদের (ঘ) কাফেরদের৫. রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর তায়িফবাসীদের জন্য কী করলেন?i. তায়িফবাসীদের জন্য বদদোয়া করলেন ii. তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন iii. তিনি তাদের ক্ষমা করে দিলেনকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii৬. রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর এ পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন—(ক) বিশ্বমানবতার শান্তির জন্য (খ) ইসলাম প্রচার ও প্রসারের জন্য (গ) সত্য ও ন্যায়ের পথ নির্দেশ করার জন্য (ঘ) বিশ্বে বিভিন্ন ধর্মের বিশৃঙ্খলা দূর করার জন্য ৭. হজরত আবু বকর (রা.)-কে সিদ্দিক বলা হয় কেন?(ক) এটি তাঁর বাল্য নাম (খ) তিনি সবার কথা বিশ্বাস করতেন (গ) তিনি রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর যেকোনো কথা অকপটে বিশ্বাস করতেন (ঘ) তিনি জীবনে কোনো দিন মিথ্যা বলেননি৮. হজরত আবু বকর (রা.) ভুল পথে চললে সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতে বলেছেন কেন?(ক) তিনি মানুষকে আল্লাহ তাআলার ও তাঁর রাসূলের পথে পরিচালিত করতে চেয়েছিলেন (খ) তিনি আল্লাহ তাআলার পথে মানুষকে পরিচালিত করতে চেয়েছিলেন (গ) ব্যক্তি হজরত আবু বকর (রা.) ভুল করলেও সাহাবিরা ভুল করবে না (ঘ) শয়তান যেন মানুষকে ভুল পথে না নিতে পারে।সঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-১২: অধ্যায়-৪: ৩৬. খ, ৩৭. খ, ৩৮. ঘ, ৩৯. গ, ৪০.ক। অধ্যায়-৫: ১. খ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. গ. ৭. গ, ৮. ক।