কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার ফল ৩১ অক্টোবর সোমবার প্রকাশিত হয়েছে।কুয়েটের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহমান জানান, শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে দুই দিন আগে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) এই ফলাফল ও ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্যাদি পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সনদপত্র যাচাই ও জমা, বিভাগ পছন্দের ফরম বিতরণ ও জমা, স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ৪ ডিসেম্বর সকাল নয়টা থেকে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়া এবং ওরিয়েন্টেশনের সম্ভাব্য তারিখ ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা।উল্লেখ্য, কুয়েটে ২০১১-১২ শিক্ষাবর্ষে আটটি বিভাগে মোট ৬৬৫টি আসনে বিপরীতে চার হাজার ৬৯১ জন ভর্তি পরীক্ষা দেন।ফলাফল পেতে ক্লিক করুন