কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ নিজ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

শনিবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত আলী সিকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোখলেসুর রহমান, সাবেক সভাপতি আবদুল বাতেন, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আ ম মোহাম্মদ সাইদ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, ভালো মানের স্নাতক ডিগ্রিধারী (গ্র্যাজুয়েট) তৈরি করতে হবে। আর ভালো মানের স্নাতক ডিগ্রিধারীরাই ভালো মানের আইনজীবী ও বিচারক হওয়াসহ অন্যান্য কর্মক্ষেত্রে ভালো করবেন। দেশ ও সমাজের জন্য ভূমিকা রাখতে পারবেন। তাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশি গুরুত্ব দিতে হবে।