কৃষকরা ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-১০প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।২৮.জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়াইয়া আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করিলেই তাহা আমরা বুঝিতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হইতেছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হইতেছে নিষ্পাপকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হইতেছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হইতেছে প্রীতিহীন হূদয়। উত্তর: জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হচ্ছে হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা, আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হচ্ছে হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে প্রীতিহীন হূদয়। ২৯.ছোট্ট শিশুর আদুরে মুুুখ, তাহার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তাহার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলিয়াছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর। শিশু সবার আদরের।উত্তর: ছোট্ট শিশুর আদুরে মুুুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর। শিশু সবার আদরের। ৩০.বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের যোগান দেন কৃষকেরা। তাঁহারা দিনরাত শ্রম দিয়া, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করিয়া ফসল ফলান। তাঁহাদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁহাদের বড় সাধক বলিয়াছেন, মাটির ছেলে বলিয়াছেন।উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের যোগান দেন কৃষকরা। তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল