কৃষকেরা দিনরাত শ্রম দিয়ে ফসল ফলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার মূলভাব লেখো  অংশ-২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১৩ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার মূলভাব লেখার ওপর। পাঠ্যবই থেকে দুটি কবিতার মধ্য থেকে যে কোন একটি মূলভাব লিখতে হবে। নম্বর থাকবে ৮। মনে রেখো, মূলভাবটি অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে।৫. চাষিনিচে চাষি কবিতার মূলভাব দেওয়া হলো: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের ১৬ কোটি মানুষের মুখে খাবার তুলে দেন কৃষকেরা। তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের ‘বড় সাধক’ বলেছেন। আমি বলব সোনার বাংলার ‘সোনার ছেলে’।৬. কে?নিচে কে কবিতার মূলভাব দেওয়া হলো: পৃথিবীতে কে ধার্মিক, কে সুখী, কে বিজ্ঞ, কে ধীর, কে সাধু, কে জ্ঞানী বা মূর্খ—এই জিজ্ঞাসার একটি পরিষ্কার ধারণা রয়েছে। তিনিই প্রকৃত ধার্মিক, যিনি সব জীবকে দয়া করেন, ভালোবাসেন। তিনিই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই। তিনিই প্রকৃত বিজ্ঞ, যাঁর ভালোমন্দ বোধ আছে। তিনিই প্রকৃত ধীর, যিনি বিপদে বিচলিত হন না। তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি পরের কারণে স্বার্থ ত্যাগ করেন। আর যাঁর ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে। অথচ তিনিই মূর্খ, যাঁর নিজের ভালোমন্দ বোধ থাকে না। আর সে কারণেই নিজের ক্ষতি নিজেই করেন।৭. পাখিনিচে পাখি কবিতার মূলভাব দেওয়া হলো: পাখি চায় মুক্তি। মুক্ত নীল আকাশে ওড়তে। একমাত্র পাখি জানে ওড়ার আনন্দ। একে যত যত্নেই রেখে পোষ মানানো হোক, তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে, যত্ন করে লালন-পালনও করেছিল। কিন্তু একদিন হঠাৎ খাঁচার মুখ খোলা পেয়েই, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।৮. জোনাকিরানিচে জোনাকিরা কবিতার মূলভাব দেওয়া হলো: জোনাকি পোকা অন্ধকারে মিটমিট করে জ্বলে। যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন জোনাকিরা দল বেঁধে ঝোপ-ঝাড়ে মিটিমিটি আলো ছড়ায়। এই আলো ছড়ানোর মধ্য দিয়েই জোনাকিরা আনন্দের ও ভালোবাসার খেলা খেলে। অন্যকে আলো বিলিয়ে দেওয়ার মধ্যেই জোনাকির একমাত্র আনন্দ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল