কৃষি নিয়েই পাঠ

চলছে কৃষির ব্যবহারিক ক্লাস
চলছে কৃষির ব্যবহারিক ক্লাস

বাংলাদেশে চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়, একটি ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং দুটি কৃষিপ্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: এ বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদে ৪৩টি বিষয়ের ওপর পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে স্নাতক শ্রেণীতে মোট এক হাজার শিক্ষার্থী ভর্তি করানো হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩সহ সর্বমোট জিপিএ হতে হবে ৭.০ (চতুর্থ বিষয় বাদে)। এ ছাড়া এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৩ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর। ওয়েবসাইট: www.bau.edu.bd
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর: গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদে মোট আসনসংখ্যা ৩০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমান পরীক্ষায় সর্বমোট গ্রেড পয়েন্ট হতে হবে ন্যূনতম ৭.৫। এ দুই পরীক্ষার প্রতিটিতেই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চতুর্থ বিষয় বাদে ৩.৫ করে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর। ওয়েবসাইট: www.bsmrau.edu.bd
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা: ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৫০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩সহ সর্বমোট জিপিএ-৭ হতে হবে।আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর। ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর। বিস্তারিত: www.sau.edu.bd
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে আসনসংখ্যা মোট ৩১০টি। ভর্তির আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ৬.৫ হতে হবে। এ দুই পরীক্ষার প্রতিটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ করে থাকতে হবে। বিস্তারিত জানতে সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট দেখুন: www.sylhetagrivarsity.edu.bd
অন্যান্য বিশ্ববিদ্যালয়: ওপরের চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ভর্তির তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর: www.hstu.ac.bd, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: www.pstu.ac.bd, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম: www.cvasu.ac.bd