কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র দেওয়া শুরু ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা অনিবার্য কারণবশত ৮ নভেম্বরের পরিবর্তে ১৫ নভেম্বর ২০১১ খুদেবার্তা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আর শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীরা ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে (http://bau.teletalk.com.bd) ওয়েবসাইটে গিয়ে তাঁদের ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।