কৃষি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১ম অধ্যায়
১। বাংলাদেশে বিশ্বের কত ভাগ পাট উত্পাদন হতো?
ক) ৮৫ ভাগ খ) ৭৫ ভাগ
গ) ৬৫ ভাগ ঘ) ৫৫ ভাগ
২। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?
ক) ভারতীয় খ) চীনা
গ) ভিয়েতনামি ঘ) বাংলাদেশি
৩। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে প্রধান সমস্যা কয়টি?
ক) ৪ খ) ৩ গ) ২ ঘ) ৫
৪। জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে কৃষিসংক্রান্ত যে প্রতিষ্ঠান রয়েছে তার নাম কী?
ক) FAO খ) IRRI গ) BRRI ঘ) ERRI
৫। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী?
ক) BRRI খ) PRRI গ) IRRI ঘ) ERRI
৬। ফসলের বংশগতিতে পরিবর্তন এনে যে ফসল পাওয়া যায় তাকে কী বলে?
ক) কৃত্রিম ফসল খ) হাইব্রিড ফসল
গ) জিএম ফসল ঘ) এইচওয়াইভি
৭। BRRI কর্তৃক উদ্ভাবিত HYV জাতের ধানবীজ কৃষকেরা কোথায় উত্পাদন করেন?
ক) ধান খেতে খ) পতিত জমিতে
গ) নার্সারিতে ঘ) গ্রিনহাউসে
৮। কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) রাজশাহী খ) খুলনা গ) চট্টগ্রাম ঘ) গাজীপুর
৯। পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন?
ক) ৫০টি খ) ৩০টি গ) ৪০টি ঘ) ২০টি
১০। কোন জাতের ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে?
ক) ব্রি ধান ৫১, ৫২ খ) ব্রি ধান ৪৫, ৪৭
গ) ব্রি ধান ৩০, ৩১ ঘ) ব্রি ধান ২০, ২৮
১১। উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য বিজ্ঞানীরা কোন জাতের ধান উদ্ভাবন করেছেন?
ক) ব্রি ধান ৪৫, ৪৭ খ) ব্রি-ধান ৫১, ৫২
গ) ব্রি ধান ৩০, ৩১ ঘ) ব্রি ধান ২০, ২৮
১২। প্রজননের মাতৃ গাছের সব গুণাগুণ পাওয়া যায় কোন ধানে?
ক) হরিধান খ) ইরি ধান
গ) পাইজাম ঘ) নাজির শাইল
১৩। বর্তমানে বাংলাদেশে কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে?
ক) ৩ খ) ৪ গ) ২ ঘ) ৫
১৪। ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার প্রায় স্থায়ী পদ্ধতি কোনটি?
ক) জেনেটিক পরিবর্তন খ) গ্রিনহাউস নির্মাণ
গ) কৃত্রিম সার প্রয়োগ ঘ) সর্বদা সেচের ব্যবস্থা
১৫। উদ্ভিদের উপযুক্ত অঙ্গ ব্যবহার করে যে প্রজনন ঘটানো হয় তাকে কী বলে?
ক) অঙ্গজ প্রজনন খ) শাখা প্রজনন
গ) প্রাকৃতিক প্রজনন ঘ) যৌন প্রজনন
১৬। কোন দেশে বিশ্বের বৃহত্ ডেইরি সমবায় প্রতিষ্ঠান রয়েছে?
ক) বাংলাদেশ খ) ভারত গ) চীন ঘ) ভিয়েতনাম
১৭। দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কী বোঝায়?
ক) দরিদ্রের আরও দরিদ্র হওয়া
খ) ধনীর দরিদ্র হওয়া
গ) দরিদ্রের ধনী হওয়া
ঘ) ধনী-দরিদ্রের বৈষম্য দূর হওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-১
১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা