কৃষি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১ম অধ্যায়
১৮। কৃষি উত্পাদনে সব ক্ষেত্রে ভিয়েতনামের বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার কারণ কোনটি?
ক) ভিয়েতনামের মাটি বাংলাদেশের চেয়ে উর্বর
খ) বাংলাদেশ একটি যুদ্ধবিধ্বস্ত দেশ
গ) বাংলাদেশের আবহাওয়া কৃষি কাজের জন্য প্রতিকূল
ঘ) ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত
১৯। বিশ্বের প্রধান চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক) চীন খ) ভারত
গ) ভিয়েতনাম ঘ) বাংলাদেশ
২০। সত্যিকার বীজ বলতে কোনটি বোঝায়?
ক) জীবতাত্ত্বিক বীজ খ) কৃত্রিম বীজ
গ) সংকরায়িত বীজ ঘ) উফশী বীজ
২১। গ্রিনহাউস প্রক্রিয়ায় আবাদে কোন সুবিধাটি বেশি পাওয়া যায়?
ক) বীজ উত্পাদন সুবিধা খ) সার সাশ্রয় সুবিধা
গ) সেচ সাশ্রয় সুবিধা ঘ) বছরব্যাপী পুষ্টি প্রাপ্তি
২২। কোন কৃষিজ দ্রব্যটি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়?
ক) পেঁয়াজ খ) গরু গ) ইলিশ ঘ) রসুন
২৩। কোন পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কৃষকেরা ব্যাপকভাবে ধান-গম মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠবেন?
ক) গ্রিনহাউস প্রক্রিয়া খ) বিজ্ঞানাগার প্রক্রিয়া
গ) বীজ সংরক্ষণ প্রক্রিয়া ঘ) জীব কৌশল প্রক্রিয়া
২৪। প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ ধান, গম, ভুট্টা উত্পাদিত হয় কোন দেশে?
ক) পাকিস্তান খ) ভারত গ) ভুটান ঘ) চীন
২৫। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো সরকারের বার্ষিক ব্যয়ের শতকরা কত ভাগ জোগান দিয়ে থাকে?
ক) ২০ খ) ৩০ গ) ৪০ ঘ) ৫০
২৬। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে কী বলে?
ক) জিএম খ) হাইব্রিড গ) উফশী ঘ) নাবি
২৭। ভারতীয় কৃষিজ পণ্যের অন্যতম আমদানিকারক দেশ কোনটি?
ক) চীন খ) জাপান গ) বাংলাদেশ ঘ) পাকিস্তান
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-১
১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা