বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
২য় অধ্যায়
১। ফসলের পাতায় হলুদ সবুজের ছোপ ছোপ রং দেখা গেলে তাকে কী রোগ বলে?
ক. ধসা রোগ খ. ঢলে পড়া রোগ
গ. মোজাইক রোগ ঘ. বাদামি দাগ রোগ।
২। ধানের বাদামি দাগ হয় কোন রোগের কারণে?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক ঘ. মোজাইক
৩। এক বছরের ফসল ফলানোর পরিকল্পনাকে কী বলে?
ক. শস্য পরিকল্পনা খ. ফসল উদ্যোগ
গ. ফসল বিন্যাস ঘ. শস্য উদ্যোগ
৪। আলুর সঙ্গে লালশাক চাষে কোন মাস পর্যন্ত শাক ওঠানো যায়?
ক. ডিসেম্বর খ. জানুয়ারি গ. ফেব্রুয়ারি ঘ. মার্চ
৫। কত বয়সের ষাঁড় মোটাতাজাকরণের জন্য নির্বাচন করতে হবে?
ক. ১-১.৫ বছর খ. ১.৫-২ বছর
গ. ২-২.৫ ঘ. ২.৫-৩ বছর
৬। কোন বয়সের বাছুর বাদলা রোগে বেশি আক্রান্ত হয়?
ক. ৪ মাস-৬ মাস খ. ৬ মাস-২ বছর
গ. ২ বছর-৩ বছর ঘ. ২ বছর-৪ বছর
৭। কোন মৌসুমে গবাদিপশুর তড়কা রোগের প্রাদুর্ভাব বেশি হয়?
ক. শীতকালে খ. বর্ষাকালে
গ. গ্রীষ্মকালে ঘ. বসন্তকালে
৮। ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে হয়?
ক. ৫-৭ খ. ৬-৮ গ. ৮-১০ ঘ. ৯-১১
৯। আশির দশকে মাথাপিছু মাংসের প্রাপ্তি কত ছিল?
ক. ১.৩৩ কেজি খ. ১.৫৬ কেজি
গ. ১.৬৬ কেজি ঘ. ১.৯৯ কেজি
১০। কোন রোগে ফসলের পাতা ঝলসে যায়?
ক. ধসা খ. দাগ গ. মোজাইক ঘ. ঢলে পড়া
১১। বীজ শোধনে কী ব্যবহূত হয়?
ক. কীটনাশক খ. ইউরিয়া গ. ছত্রাকনাশক ঘ. পটাশ
১২। মুরগির রোগ প্রতিরোধের প্রাথমিক পদ্ধতি—
ক. স্যানিটেশন খ. পৃথক্করণ
গ. টিকা ঘ. ব্যবস্থাপনা
১৩। ফুলকা পচা রোগে মাছকে কিসে ডোবানো হয়?
ক. ইউরিয়ার দ্রবণে খ. তুঁতের দ্রবণে
গ. চুনের পানিতে ঘ. বরফ গলা পানিতে
১৪। মাটিকে উন্নত অবস্থায় রেখে অধিক ফসল পেতে কোন কৃষি প্রযুক্তি অতুলনীয়?
ক. শস্য পর্যায় খ. রোগ ব্যবস্থাপনা
গ. সার প্রয়োগ ঘ. সেচ ব্যবস্থা
১৫। গবাদিপশুর তড়কা রোগের লক্ষণ কোনটি?
ক. রোগাক্রান্ত পশু অনেক দিন বাঁচে
খ. পশুর নাক, কান, মুখ ফুলে যায়
গ. চিকিত্সার সময় পাওয়া যায় না—তার আগেই পশু মারা যায়
ঘ. চোখ দিয়ে সর্বদা পানি পড়ে
১৬। পেঁপেগাছের পাতা কুঁকড়ে যায় কেন?
ক. পুষ্টির অভাবে খ. ভাইরাসের আক্রমণে
গ. ব্যাকটেরিয়ার আক্রমণে ঘ. শীতের প্রকোপ
১৭। কৃষককে নীরোগ বীজ সংগ্রহ করতে হয় কেন?
ক. খেতকে আগাছামুক্ত রাখার জন্য
খ. কেবল নীরোগ বীজের অঙ্কুরোদগম হয় বলে
গ. নীরোগ বীজের সার লাগে না
ঘ. বীজের মাধ্যমে বীজ ছড়ায় বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষি শিক্ষা
২য় অধ্যায়
১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা