* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
২য় অধ্যায়
১৮। মাছের পাখনা পচা রোগের লক্ষণ কোনটি?
ক. লেজের গোড়ায় সাদা দাগ পড়ে
খ. লেজ ধীরে ধীরে খসে পড়ে
গ. পাখনার পর্দা ছিঁড়ে পড়ে
ঘ. পাখনায় ক্ষত সৃষ্টি হয়
১৯। খুরা রোগে পশুর দেহের কোন অঙ্গে ঘা হয়?
ক. ত্বকে খ. অন্ত্রে
গ. মুখে ঘ. কুঁজে
২০। ধান খেতে গুটি ইউরিয়া প্রয়োগের মাত্রা কীভাবে নির্ধারণ করা হয়?
ক. গুটি ইউরিয়া ওজন বিবেচনা করে
খ. খেতের ক্ষেত্রফল বিবেচনা করে
গ. সব খেতে মাত্রা নির্দিষ্ট রেখে
ঘ. ভূমির প্রকৃতি অনুসারে
২১। দানাদার ইউরিয়া সার ব্যবহার করলে কী ঘটে?
ক. সারের অপচয় বেশি হয় খ. ফলন বৃদ্ধি পায়
গ. খরচ হ্রাস পায় ঘ. গাছ ধীরে নাইট্রোজেন পায়
২২। মিশ্র বা সাথি ফসল চাষের উদ্দেশ্য কোনটি?
ক. সময় বাঁচানো খ. অর্থের সাশ্রয়
গ. মাটির উর্বরতা বৃদ্ধি ঘ. অধিক মুনাফা অর্জন
২৩। গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানোর উপায়—
i. খড়ের সঙ্গে মিশিয়ে
ii. দানাদার খাদ্যের সঙ্গে মিশিয়ে
iii. পানির সঙ্গে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। রানিক্ষেত রোগের প্রথম অবস্থায় মুরগি—
i. মাথা ও ঘাড় ঘুরিয়ে চোখ বুজে ঝিঁমায়
ii. চুনের মতো পাতলা মলত্যাগ করে
iii. ডিম পাড়া বন্ধ করে দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুফিয়ার বাড়ির আঙিনায় ৩ মি. ┤ ৪ মি. আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে। ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়ে তিনি ওই জায়গায় গোশালা নির্মাণ করে মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন।
২৫। সুফিয়া তাঁর আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
২৬। সুফিয়ার খামারটি তাঁর পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে?
ক. আমিষের ঘাটতি পূরণ করবে
খ. শর্করার ঘাটতি পূরণ করবে
গ. গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি করবে
ঘ. দুধের সরবরাহ বৃদ্ধি করবে
২৭। জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ
গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
২৮। ইউরিয়া সারে কোন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?
ক. ফসফরাস খ. নাইট্রোজেন
গ. সালফার ঘ. কার্বন
২৯। মুরগির ঘরে ধুলাবালু প্রবেশের কারণে কোন সমস্যার সৃষ্টি হয়?
ক. তাপমাত্রাজনিত খ. আর্দ্রতাজনিত
গ. শ্বাস-প্রশ্বাসজনিত ঘ. পুষ্টিজনিত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষি শিক্ষা
২য় অধ্যায়
১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা