* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
২য় অধ্যায়
৩০। কোন রোগ হলে মুরগি সাদা রঙের মলত্যাগ করে?
ক. বসন্ত খ. গামবোরো গ. রানীক্ষেত ঘ. কলেরা
৩১। কোন ফসলটি মোজাইক রোগে আক্রান্ত হয়?
ক. ধান খ. শিম
গ. গম ঘ. মুগ
৩২। ফসল বিন্যাসে শিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করলে কোনটির ওপর নির্ভরশীলতা কমে?
ক. সার খ. কীটনাশক গ. চাষ ঘ. সেচ
তৃতীয় অধ্যায়
১। সরাসরি বপনের ক্ষেত্রে বীজতলার মাটি কত সেন্টিমিটার গভীর করে চাষ করতে হয়?
ক. ১০-১৫ সে.মি. খ. ১৫-২০ সে.মি.
গ. ২০-২৫ সে.মি. ঘ. ২৫-৩০ সে.মি.
২। সহজে দ্রবণীয় উদ্ভিদের পুষ্টি উপাদানের নাম কী?
ক. ফসফরাস খ. পটাশিয়াম
গ. নাইট্রোজেন ঘ. সালফার
৩। উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদনকারী সংস্থার নাম কী?
ক. BADC খ. IRRI
গ. BSTI ঘ. বীজ প্রত্যায়ন কর্তৃপক্ষ
৪। শুকনো বীজতলার জন্য উপযুক্ত মাটি নিচের কোনটি?
ক. এঁটেল-দোআঁঁশ খ. দোআঁঁশ
গ. বেলে দোআঁঁশ ঘ. এঁটেল
৫। ভেজা কাদাময় বীজতলা কোন মাটিতে তৈরি করা হয়?
ক. এঁটেল খ. দোআঁঁশ গ. বেলে ঘ. পলি
৬। বীজ ফসলের নির্বাচন কোথা থেকে শুরু করতে হয়?
ক. গুদাম ঘর থেকে খ. বাজার থেকে
গ. মাঠে থাকতেই ঘ. গোলাজাত করে
৭। জমির চারদিকে আইল বেঁধে রাখা হয় কোন সেচ পদ্ধতিতে?
ক. চেক বেসিন পদ্ধতিতে খ. নালা পদ্ধতিতে
গ. রিং বেসিন পদ্ধতিতে ঘ. ড্রিপ সেচ পদ্ধতিতে
৮। আদর্শ বীজতলার চারপাশে কতখানি জায়গা নালার জন্য রাখতে হয়?
ক. ১৫ সেমি. খ. ২০ সেমি.
গ. ২৫ সেমি. ঘ. ৩০ সেমি.
৯। আদর্শ নার্সারি বীজতলার প্রতি বেডে কী পরিমাণ গোবর বা কম্পোস্ট সার দিতে হয়?
ক. ২৫ কেজি খ. ২০ কেজি
গ. ১৫ কেজি ঘ. ১০ কেজি
১০। ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে প্রয়োগ করলে শতকরা কতটুকু ইউরিয়া সাশ্রয় হয়?
ক. ২৫% খ. ২০%
গ. ১৫% ঘ. ১০%
১১। ধান ও গমবীজের আর্দ্রতার নিরাপদ মাত্রা শতকরা কত ভাগ?
ক. ৯-১১% খ. ৮-১০%
গ. ৬-৮% ঘ. ৪-৬%
১২। সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. চেক বেসিন খ. রিং বেসিন
গ. বর্ষণ বেসিন ঘ. ড্রিপ বেসিন
১৩। বীজতলার মাটি তৈরিতে গ্যামাক্সিন/ফরমাল ডিহাইড প্রয়োগ করা হয় কেন?
ক. শোধনের জন্য খ. উর্বরতার জন্য
গ. ঝুরঝুরে করতে ঘ. উষ্ণতার জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষি শিক্ষা
২য় অধ্যায়: ৩০. গ ৩১. ঘ ৩২. ক
তৃতীয় অধ্যায়: ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা