কৃষি শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

তৃতীয় অধ্যায়
১৪। বীজতলার চারদিকে বেড়া দিতে হয় কেন?
ক. গরু-ছাগল থেকে রক্ষা করার জন্য
খ. পোকামাকড় থেকে রক্ষা করার জন্য
গ. রোগবালাই থেকে রক্ষার জন্য
ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
১৫। মরিচের ক্ষেত্রে কোনো বীজ সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যাগ কীরূপ হতে হবে?
ক. জিপারযুক্ত প্লাস্টিকের ব্যাগ
খ. জিপারযুক্ত কাপড়ের ব্যাগ
গ. প্লাস্টিকের তৈরি ড্রাম
ঘ. টিনের তৈরি ড্রাম
১৬। ফসল উত্পাদনে সারের বিকল্প নেই কেন?
ক. সার খুবই সহজলভ্য
খ. সারের কোনো খারাপ দিক নেই
গ. সার ব্যবহারে উত্পাদন নিশ্চিত হয়
ঘ. উদ্ভিদের খাদ্যই হচ্ছে সার।
১৭। বীজতলার মাটিতে খড় বিছিয়ে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় কেন?
ক. মাটিকে জীবাণুমুক্ত করার জন্য
খ. আবর্জনা দূর করার জন্য
গ. খড় পোড়া ছাই উত্তম সার বলে
ঘ. মাটির তাপমাত্রা বৃদ্ধির জন্য
১৮। ধানের বীজতলার উপযুক্ত স্থানের বৈশিষ্ট্য কোনটি?
ক. যেখানে গাছের ছায়া খ. যেখানে সূর্যের আলো পড়ে গ. যেখানে ঠাণ্ডা ঘ. যেখানে পানি জমে থাকে
১৯। বীজ খুব বেশি শুকানো হয় না কেন?
ক. জীবাণু সংক্রমণ রোধ করার জন্য
খ. ভ্রূণের ক্ষতি এড়ানোর জন্য
গ. পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য
ঘ. সময় বাঁচানোর জন্য
২০। সেচের মাধ্যমে গাছের মূলাঞ্চল ভেজাতে হয় কেন?
ক. মূলাঞ্চল মাটির খুব গভীরে থাকে
খ. গাছ মূলাঞ্চল থেকে পানি গ্রহণ করে
গ. মূলাঞ্চলে পানি জমা থাকে
ঘ. মূলাঞ্চল কম পানি শোষণ করে
২১। চা-বাগানে কোন পদ্ধতিতে সেচ দিতে হয়?
ক. বর্ষণ সেচ পদ্ধতি
খ. রিং বেসিন পদ্ধতি
গ. ড্রিপ সেচ পদ্ধতি
ঘ. চেক বেসিন পদ্ধতি
# অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
রহমান নার্সারি তৈরির উদ্দেশ্যে নেত্রকোনায় তাঁর গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন।
২২। তৈরিকৃত বেডের জন্য কতটুকু এসপি সার প্রয়োজন?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২৩। বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে—
i) মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
ii) রোগজীবাণু দমন
iii) বীজ দ্রুত গজানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২৪। সবচেয়ে কম সময়ের মধ্যে কোন খাদ্যটি উত্পাদন করা যায়?
ক. শাক খ. মাশরুম
গ. সবজি ঘ. মটরশুঁটি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষি শিক্ষা
তৃতীয় অধ্যায়
১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা