* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষি শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৩
২৫। ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়—
i. পুষ্পায়নের সময় ii. শিষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। ফসলের ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব ঘটার আগেই যেসব প্রযুক্তি ব্যবহার করতে হবে সেগুলো হলো—
i. বীজ শোধন ii. পরিচ্ছন্ন ফসল আবাদ
iii. জৈব সার প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ফরমালডিহাইড দিয়ে কী করা হয়?
ক. মাটি শোধন খ. বীজ শোধন
গ. রাক্ষুসে মাছ দমন ঘ. পোকা দমন
২৮। এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে বোরো ধানে কত ভাগ সার কম লাগে?
ক. ১৩ ভাগ খ. ১৮ ভাগ গ. ২৩ ভাগ ঘ. ২৮ ভাগ
২৯। বীজতলার চারা হলদে হলে কোন সার প্রয়োগ করতে হয়?
ক. ইউরিয়া খ. জিপসাম গ. সালফার ঘ. পটাশ
৩০। চারা রোপণের আগে প্রয়োগ করতে হয়
i. ইউরিয়া ii. টিএসপি iii. এমওপি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায়-৪
১। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে কয়টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কী পরিমাণ আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে?
ক. ১০ লাখ হেক্টর খ. ১৫ লাখ হেক্টর
গ. ২০ লাখ হেক্টর ঘ. ২৫ লাখ হেক্টর
৩। প্রতিবছর কী হারে আবাদি জমি কমে যাচ্ছে?
ক. ২% খ. ১% গ. ৩% ঘ. ৪%
৪। প্রতিবছর কী হারে জনসংখ্যা বাড়ছে?
ক. ১.৩৯% খ. ১.২৯% গ. ১.৫০% ঘ. ১.৪৯%
৫। ব্রি ধান ৪৭ কোন মৌসুমে চাষের জন্য অনুমোদিত?
ক. বোরো মৌসুমে খ. ইরি মৌসুমে
গ. আমন মৌসুমে ঘ. আউশ মৌসুমে
৬। নিচু জমিতে বন্যার সময় পানির সর্বোচ্চ উচ্চতা কত মিটার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৭। কখন শিলাবৃষ্টি হয়?
ক. জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে খ. মার্চ-এপ্রিল মাসে
গ. মে-জুন মাসে ঘ. জুলাই-আগস্ট
৮। শীতের সময় পশুকে রক্ষা করার জন্য ঘরের মেঝেতে কী বিছিয়ে দিতে হয়?
ক. খড় বা নাড়া খ. বস্তা বা ছালা
গ. পাটি বা মাদুর ঘ. চাদর বা বিছানা
৯। মাটির পানি ধারণক্ষমতা বাড়ানোর জন্য কী ধরনের সার ব্যবহার করতে হবে?
ক. জৈব সার খ. টিএসপি সার
গ. পুষ্টি ইউরিয়া সার ঘ. এমপি সার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষি শিক্ষা
অধ্যায়-৩
২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. গ
অধ্যায়-৪
১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. ক
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা