প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বসুন্ধরায় ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (আইইউবি) নিজস্ব ক্যাম্পাসে গত মঙ্গলবার এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষিতে উদ্ভাবনীমূলক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, আইইউবির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট ইমেরিটাস এ মজিদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ও ম্যানেজমেন্ট অনুষদের ডিন আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি