কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১০. বন্যার সময় কলাগাছের ভেলা ও নৌকায় কিছুদিনের জন্য কোন প্রাণী পালন করা যায়?
ক. ছাগল ও ভেড়া
খ. গরু ও ঘোড়া
গ. গরু ও মহিষ
ঘ. মহিষ ও উট
১১. বাংলাদেশে কখন বেশি বৃষ্টিপাত হয়?
ক. জানুয়ারি-মে খ. মার্চ-জুলাই
গ. জুন-অক্টোবর ঘ. আগস্ট-ডিসেম্বর
১২. বিজয় কিসের জাত?
ক. ধান খ. গম
গ. পাট ঘ. ডাল
১৩. শীতে গরু-বাছুর কোন রোগে আক্রান্ত হয়?
ক. খুরারোগ খ. গো-বসন্ত
গ. নিউমোনিয়া ঘ. কৃমি
১৪. আমন মৌসুমে ধানের ফলন হ্রাস পায় কেন?
ক. খরার কারণে
খ. পুষ্টির অভাবে
গ. লবণাক্ততার জন্য
ঘ. সনাতন পদ্ধতিতে চাষ করায়
১৪. চারা রোপণের পর কালো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় কেন?
ক. গাছকে ছায়া প্রদানের জন্য
খ. মাটির রস সংরক্ষণের জন্য
গ. রোদ থেকে রক্ষা করার জন্য
ঘ. বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
১৬. শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দেওয়াকে কী বলে?
ক. সার প্রয়োগ খ. আঁচড়ানো
গ. জাবড়া প্রয়োগ ঘ. পানি সংরক্ষণ
১৭. বাংলাদেশে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. জলবায়ু পরিবর্তনের কারণে
খ. আবহাওয়া পরিবর্তনের কারণে
গ. গাছপালা বেশি থাকায়
ঘ. সাগরের নিকটবর্তী বলে
১৮. অতি গরম থেকে গৃহপালিত পশুকে তুমি কীভাবে রক্ষা করবে?
ক. গাছের ছায়ায় রেখে
খ. বড় ছাতার ছায়ায়
গ. ঘরের ছাদ খড়ে ঢেকে দিয়ে
ঘ. পশুকে বাড়ির বাইরে বের না করে
১৯. প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজনের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য?
ক. শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটবে
খ. উন্নত ফসলের জাতের সৃষ্টি হবে
গ. যেকোনো পরিবেশে চাষযোগ্য হবে
ঘ. স্বাভাবিক পরিবেশে উচ্চ ফলন দেবে
২০. অতিবৃষ্টির কারণে শাকসবজির ক্ষতি কীভাবে এড়ানো যায়?
ক. বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে
খ. গোড়ায় মাটি দিয়ে সোজা করে
গ. মাঠ থেকে অতি দ্রুত পানি বের করে দিয়ে
ঘ. মাচা তৈরি করে তাতে উঠিয়ে দিয়ে
২১. বন্যাপ্রবণ এলাকায় ফসল উত্পাদন-কৌশল বলতে কোনটি বোঝায়?
ক. মাটির ছিদ্র নষ্টকরণ
খ. জাবড়া প্রয়োগ
গ. কৃষিতাত্ত্বিকব্যবস্থা
ঘ. বপন পদ্ধতির পরিবর্তন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষিশিক্ষা
অধ্যায়-৪
১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. গ
সিনিয়র শিক্ষক (প্রা.)
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা