* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
৪. বাংলাদেশে গবাদিপশুর কোন রোগ সবচেয়ে বেশি মারাত্মক?
ক. সংক্রামক রোগ খ. পরজীবীঘটিত রোগ
গ. অপুষ্টিজনিত রোগ ঘ. বিষক্রিয়াজনিত রোগ
৫. গমবীজ বপনের কত দিনের মধ্যে আগাছা দমন করলে ভালো ফলন পাওয়া যায়?
ক. ১০-১৫ দিন খ. ১৫-২০ দিন
গ. ২০-২৫ দিন ঘ. ২৫-৩০ দিন
৬. পুষ্টিমান বিচারে সবার সেরা ফসল কোনটি?
ক. মাশরুম খ. ধান গ. গম ঘ. আখ
৭. গমের প্রধান শত্রু হলো—
ক. ছাগল খ. ভেড়া গ. ফড়িং ঘ. ইঁদুর
৮. মাশরুমে মানবদেহের জন্য প্রয়োজনীয় কতটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৯টি
৯. বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কোনটির স্থান দ্বিতীয়?
ক. পোশাকশিল্প খ. চাশিল্প
গ. পাটশিল্প ঘ. মত্স্য ও মত্স্যজাত পণ্য
১০. কত তাপমাত্রায় ডিম সংরক্ষণ করা হয়?
ক. ১০-১২০ সে. খ. ৮-১০০ সে.
গ. ৬-৮০ সে. ঘ. ৪-৬০ সে.
১১. বাংলাদেশে কোন মাশরুম বেশি চাষ করা হয়?
ক. মিল্কি মাশরুম খ. বাটন মাশরুম
গ. ওয়েস্টার মাশরুম ঘ. স্ট্র মাশরুম
১২. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবজি হিসেবে মাশরুম আদর্শ ফসল কেন?
ক. মূলধনের অভাবে খ. শ্রমিকের অভাবে
গ. জমির অভাবে ঘ. সময়ের অভাবে
১৩. একজন সুস্থ লোকের প্রতিদিন কী পরিমাণ সবজি খাওয়া প্রয়োজন?
ক. ২০০-২৫০ গ্রাম খ. ১০০-১৫০ গ্রাম
গ. ১৫০-২০০ গ্রাম ঘ. ৩০০-৩৫০ গ্রাম
১৪. গাভির প্রধান খাদ্য কী?
ক. সবুজ ঘাস খ. খড় গ. ভুসি ঘ. খৈল
১৫. মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?
ক. স্পন খ. স্পট গ. মিল্কি ঘ. বাটন
১৬. পুকুরে পানির রং সবুজ হলে কী বোঝা যায়?
ক. খাদ্যের উপস্থিতি খ. প্রাণিকণার উপস্থিতি
গ. অক্সিজেনের উপস্থিতি
ঘ. মাছের উপস্থিতি
১৭. গবাদিপশুর বাদলা রোগ হয় কেন?
ক. পুষ্টির অভাবে
খ. দূষিত পানির কারণে
গ. পরজীবীর কারণে
ঘ. ব্যাকটেরিয়ার আক্রমণে
১৮. পুকুরে সার প্রয়োগ করতে হয় কেন?
ক. পানির অম্লত্ব নিয়ন্ত্রণে
খ. মাছের রোগ প্রতিরোধে
গ. রাক্ষুসে মাছ অপসারণে
ঘ. মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে
১৯. আমাদের দেশের মিঠা ও লোনা পানিতে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?
ক. ৫৫ খ. ৬৫ গ. ৬৭ ঘ. ৫৬
২০. কোনটি রাক্ষুসে মাছ নয়?
ক. শোল খ. বোয়াল গ. চিতল ঘ. রুই
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষিশিক্ষা
অধ্যায়-৫
৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ
সিনিয়র শিক্ষক (প্রা.)
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা