কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

 অধ্যায়-৫

২১. মাশরুমের আমিষ স্বাস্থ্যঝুঁকিমুক্ত হওয়ার কারণ কোনটি?

ক. অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি

খ. অপ্রয়োজনীয় রাসায়নিকের অনুপস্থিতি

গ. রাসায়নিক উপাদানের উপস্থিতি

ঘ. ক্ষতিকর চর্বির অনুপস্থিতি

২২. টিস্যু কালচার পদ্ধতি কোন কাজে লাগে?

ক. মাশরুমের বীজ উত্পাদনে

খ. গমের ছত্রাকজনিত রোগ প্রতিরোধে

গ. পানির অম্লত্ব নিয়ন্ত্রণে

ঘ. মাছ সংরক্ষণে

২৩. ভাইরাস দ্বারা সংক্রমিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হলো—

i. খুরারোগ

ii. জলাতঙ্ক রোগ

iii. গো-বসন্ত

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii, iii

২৪. কার্প-জাতীয় মাছের বৈশিষ্ট্য হলো—

i. এরা রাক্ষুসে স্বভাবের

ii. এরা দ্রুত বর্ধনশীল

iii. এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. ii ও iii

২৫. মাছের অধিক উত্পাদন পেতে হলে পুকুরে পোনা মজুদের পর—

i. নিয়মিত সার প্রয়োগ করতে হয়

ii. সম্পূরক খাদ্য দিতে হয়

iii. মাছের রোগ ব্যবস্থাপনা করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৬. ফসল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফলগুচ্ছে?

ক. কলা, লেবু, লিচু

খ. বেল, কলা, আঙুর

গ. পেঁপে আঙুর, জাম্বুরা

ঘ. আঙুর, লিচু, লেবু

২৭. বাংলাদেশে উচ্চফলনশীল ধানের অনুমোদিত জাত নয় কোনটি?

ক. কাঞ্চন খ. আকবর

গ. প্রদীপ ঘ. ইরি

২৮. পুকুরে ৭-১০ সে.মি. আকারের পোনা শতকে কতটি পোনা মজুদ করা যায়?

ক. ২০-২৫টি খ. ৩০-৩৫টি

গ. ৩৫-৪০টি ঘ. ৫৫-৬০টি

২৯. চুন দিলে পুকুরের মাটি ও পানির—

i. অম্লত্ব দূর করে

ii. পানির ঘোলাত্ব দূর করে

iii. সারের কার্যকারিতা বাড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩০. গমের শিষ বের হওয়ার সময় কোন রোগের দ্বারা আক্রান্ত হয়?

ক. আলগা ঝুল

খ. গোড়া পচা রোগ

গ. মরিচা রোগ ঘ. পাতার দাগ

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

সঠিক উত্তর: কৃষিশিক্ষা

অধ্যায়-৫

২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক

সিনিয়র শিক্ষক (প্রা.), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা