কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।

অধ্যায়-১
১৮। পাট গবেষণা ইনস্টিটিউট
কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. গাজীপুরে
গ. কুমিল্লায় ঘ. বরিশালে
১৯। গ্রিন হাউজ প্রক্রিয়ায় আবাদে কোন সুবিধাটি বেশি পাওয়া যায়?
ক. বীজ উত্পাদন-সুবিধা
খ. সার সাশ্রয়-সুবিধা
গ. সেচ সাশ্রয়-সুবিধা
ঘ. বছরব্যাপী পুষ্টি প্রাপ্তি
২০। উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য কোন জাতের ধান উদ্ভাবিত হয়েছে?
ক. বি ধান-৪০
খ. ব্রি ধান-৪৭
গ. ব্রি ধান-৫১
ঘ. ব্রি ধান-৫৬
২১। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?
ক. চীন খ. ভারত
গ. ভিয়েতনাম ঘ. বাংলাদেশ
২২। কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে
স্থাপিত হয়?
ক. ১৯৬০ খ. ১৯৬৩
গ. ১৯৬১ ঘ. ১৯৬৫
২৩। IPM হলো—
ক. সমন্বিত কৃষি ব্যবস্থাপনা
খ. সমন্বিত বালাই ব্যবস্থাপনা
গ. সমন্বিত বীজ ব্যবস্থাপনা
ঘ. সমন্বিত চাষ ব্যবস্থাপনা
২৪। উচ্চফলনশীল ধান চাষে প্রয়োজন—
i. সার ও সেচ ii. সেচ ও পরিচর্যা
iii. আধুনিক যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। বাংলাদেশ, ভারত, চীন ও ভিয়েতনাম—এই চারটি দেশের প্রধান খাদ্য কী?
ক. ভাত খ. মাংস
গ. রুটি ঘ. বার্লি
২৬। সুপার হাইব্রিড ধানের উদ্ভাবক
কোন দেশ?
ক. ভারত খ. জাপান
গ. ভিয়েতনাম ঘ. চীন
২৭। ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার কম ব্যয়বহুল পদ্ধতি কোনটি?
ক. বংশগতিতে পরিবর্তন আনা
খ. গ্রিন হাউজ চাষ
গ. লাইন শনাক্তকরণ
ঘ. নিরপেক্ষ দিনের উদ্ভিদ সৃষ্টি
২৮। কোন দেশে খাদ্যঘাটতি নেই?
ক. বাংলাদেশ
খ. ভিয়েতনাম
গ. চীন ঘ. পাকিস্তান
২৯। বিশ্বের সর্ববৃহত্ ডেইরি সমবায় প্রতিষ্ঠান রয়েছে—
ক. চীনে খ. ভিয়েতনামে
গ. ভারতে ঘ. বাংলাদেশে
৩০। বর্তমানে কৃত্রিম রাসায়নিক সারের নির্ভরশীলতা কমানোর জন্য কৃষকদের হাতে পৌঁছানো হচ্ছে—
i. সবুজ সার
ii. কম্পোস্ট সার
iii. ভার্মি কম্পোস্ট সার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর
মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
কৃষি শিক্ষা
অধ্যায়-১
১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ঘ