* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
১. নার্সারির জমির মাটি কোন শ্রেণির?
ক. পলি খ. দোআঁশ
গ. বেলে ঘ. এঁটেল
২. কোথায় সহজে চারার যত্ন নেওয়া যায়?
ক. বনে খ. বাড়িতে
গ. নার্সারিতে ঘ. উদ্যানে
৩. কোনো উত্পাদন অন্য উত্পাদনকে ব্যাহত করে না—এরূপ নিয়ম পদ্ধতির নাম কী?
ক. কৃষি বনায়ন
খ. বসত বনায়ন
গ. উদ্যান বনায়ন
ঘ. সামাজিক বনায়ন
৪. দ্বিসারি নকশায় বাঁধের কিনারা থেকে কত দূরে অড়হরের বীজ বপন করতে হয়?
ক. ১৫ সেমি খ. ২০ সেমি
গ. ২৫ সেমি ঘ. ৩০ সেমি
৫. কৃষি বনায়ন কীরূপ পদ্ধতি?
ক. অতি প্রাচীন ও সনাতন
খ. অতি নবীন ও আধুনিক
গ. অতি প্রাচীন ও নিষ্ফল
ঘ. অতি নবীন ও সফল
৬. কোনটির বীজ ফল থেকে বের করেই রোপণ না করলে অঙ্কুরোদ্গমের হার কমে যায়?
ক. কাঁঠাল খ. আম গ. খেজুর ঘ. বেল
৭. বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতি কোনটিকে বোঝায়?
ক. নার্সারি খ. বনায়ন
গ. বন সংস্কার ঘ. বন নির্মাণ
৮. বৃক্ষের সঙ্গে পশুখাদ্যের চাষ করলে তাকে কী বলা হয়?
ক. খামার উন্নয়ন খ. উন্নত পশু পালন
গ. সামাজিক বনায়ন ঘ. কৃষি বনায়ন
৯. রাস্তার ধারে কত স্তরী বনায়ন করা ভালো?
ক. এক স্তরী খ. দ্বিস্তরী
গ. ত্রিস্তরী ঘ. বহুস্তরী
১০. বড় সড়ক, রেল ও বাঁধ বনায়নে ১ কিলোমিটারে কয়টি চারা লাগানো যায়?
ক. ১৫০০টি খ. ১৬০০টি
গ. ১৭০০টি ঘ. ১৮০০টি
১১. আমাদের বনজ সম্পদ প্রায় ধ্বংসের মুখোমুখি কেন?
ক. অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে
খ. অধিক আসবাবের চাহিদা মেটাতে
গ. অধিক খাদ্যের জোগান দিতে
ঘ. অধিক কাঁচামালের জোগান দিতে
১২. ধানখেতের দুই পাশে উঁচু গাছ লাগানো হয় কেন?
ক. অধিক পানি সংরক্ষিত হয়
খ. কম পানি সংরক্ষিত হয়
গ. মাটি ক্ষয় কম হয়
ঘ. মাটি ক্ষয় বেশি হয়
১৩. অ্যালি ক্রপিংয়ে কী-জাতীয় লাগানো হয়?
ক. লিগিউম-জাতীয় খ. মালভেসি-জাতীয় গ. বীরুত্-জাতীয় ঘ. মেলা নেসি-জাতীয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষিশিক্ষা
অধ্যায়-৬
১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ক
সিনিয়র শিক্ষক (প্রা.), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা