কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
১৪. বাংলাদেশে গ্রামীণ বনজ সম্পদ কমে যাওয়ার প্রধান কারণ কোনটি?
ক. কাঠের চাহিদা মেটানো খ. অনাবৃষ্টি
গ. অতিবৃষ্টি ঘ. রোগাক্রান্ত হওয়া
১৫. কোনটির ওপর বনায়নের সার্থকতা নির্ভর করে?
ক. স্থান নির্বাচন খ. প্রজাতি নির্বাচন
গ. চারা রোপণ ঘ. জমি চাষকরণ
১৬. ভূমির সঠিক ব্যবহারের জন্য কী করা প্রয়োজন?
ক. কৃষি উত্পাদন খ. সামাজিক বনায়ন
গ. বৈজ্ঞানিক উদ্ভাবন ঘ. কৃষি বনায়ন
১৭. চারা রোপণের পরে কিসের সাহায্যে পানি সেচ দেওয়া আবশ্যক?
ক. বালতির সাহায্যে খ. গামলার সাহায্যে
গ. ঝাঁজরির সাহায্যে ঘ. মেশিনের সাহায্যে
১৮. কৃষি বনায়নের উপযোগী গাছের বৈশিষ্ট্য কী হবে?
ক. দ্রুত বর্ধনশীল গাছ
খ. কম নাইট্রোজেন ধারণক্ষমতাসম্পন্ন গাছ
গ. অধিক প্রশস্ত ডালপালাযুক্ত গাছ
ঘ. কৃষি ফসলের সঙ্গে খাদ্যের জন্য প্রতিযোগিতাকারী গাছ
১৯. আমাদের দেশে বনজ সম্পদের চাহিদা বেড়ে যাওয়ার কারণ হলো—
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন
iii. কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার জন্য—
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. গাছ থেকে ঝরার ২৪ ঘণ্টার মধ্যে যে গাছের বীজ রোপণ করতে হয়—
i. গর্জন ii. শাল iii. তেলসুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. কৃষি বনায়নের সমস্যাগুলো হলো—
i. জনগণের অংশীদারত্বে অনীহা
ii. প্রয়োজনীয় জমির অভাব
iii. প্রয়োজনীয় উদ্ভিদের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সামাজিক বনায়নের উদ্দেশ্য—
i. কাঠ, জ্বালানি কাঠ ও শিল্পের কাঁচামাল সরবরাহ করা
ii. দারিদ্র্য দূর করা
iii. পরিবেশের উন্নয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. চারা রোপণের গর্তের আকার নির্ভর করে—
i. বৃক্ষের প্রজাতির ওপর
ii. চারার সংখ্যার ওপর
iii. চারার আকারের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: কৃষিশিক্ষা
অধ্যায়-৬
১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ
সিনিয়র শিক্ষক (প্রা.), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা