
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-২
১৫। কোন রোগ হলে ফসলের পাতা কুঁকড়ে যায়?
ক. ছত্রাক খ. ভাইরাস
গ. মোজাইক ঘ. ঢলে পড়া
১৬। একটি গরুকে খড়ের সঙ্গে দৈনিক কত গ্রাম ঝোলাগুড় মিশিয়ে খেতে দিতে হয়?
ক. ১০০-২০০ খ. ২০০-৩০০
গ. ৩০০-৪০০ ঘ. ৪০০-৫০০
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমা বেগমের হাঁস-মুরগির খামার ছিল। হঠাত্ একদিন মহামারি আকারে রোগ ছড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে অনেক হাঁস-মুরগি মারা গেল।
১৭। রহিমা বেগম হাঁস-মুরগিকে কোথায় সত্কার করবেন?
ক. খামারের পাশে খ. বাড়িতে
গ. বসতবাড়ির ভেতরে
ঘ. খামার ও বাড়ি থেকে দূরে বড় গর্ত করে
১৮। রহিমা বেগম এই রোগ যেন সুস্থ পাখিতে ছড়িয়ে না পড়ে, তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করবেন—
i. যেখানে-সেখানে মৃত হাঁস-মুরগি ফেলবেন
ii. বড় গর্ত করে মাটি চাপা দেবেন
iii. গর্তের ওপর ডিডিটি ছিটিয়ে দেবেন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। ফসলবিন্যাসে শিমজাতীয় ফসল অন্তর্ভুক্ত করলে কোনটির ওপর নির্ভরশীলতা কমে?
ক. সার খ. কীটনাশক
গ. চাষ ঘ. সেচ
২০। শূন্য চাষ পদ্ধতিতে কোন ফসল লাগানো হয়?
ক. রসুন খ. ধান
গ. মটরশুঁটি ঘ. গম
২১। আমাদের দেশের কৃষকেরা সাধারণত কোন ফসলের খেতে রিলে চাষ করেন?
ক. ধানের খ. পাটের
গ. আখের ঘ. সরিষার
২২। মাটির গঠন উন্নত হয় কীভাবে?
ক. শূন্য চাষ দ্বারা
খ. মিশ্র চাষ দ্বারা
গ. সাথি ফসল চাষের মাধ্যমে
ঘ. রিলে চাষের মাধ্যমে
২৩। শস্য পর্যায়ের ফলে মাটিতে কোনটি যুক্ত হয়?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. মিথেন
২৪। ফসল উত্পাদনের মৌসুম কতটি?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৫। আলুর সঙ্গে কোন ফসলের মিশ্র চাষ সবচেয়ে বেশি উপযুক্ত?
ক. পটোল খ. সরিষা
গ. করলা ঘ. লালশাক
২৬। সাথি ফসল হিসেবে আখের সঙ্গে কোনটি চাষ করা হয়?
ক. আউশ ধান খ. তিল
গ. সরিষা ঘ. বেগুন
২৭। কলা বাগানের মিশ্র চাষের ফসল হিসেবে কোন ফসলটি চাষ করা হয়?
ক. সরিষা খ. তিল
গ. আউশ ধান ঘ. টমেটো
২৮। শস্য পর্যায়ের ফসলের তালিকায় কোন জাতীয় ফসল অন্তর্ভুক্ত করতে হয়?
ক. ডাল খ. ঘাস গ. তেল ঘ. দানা
২৯। বাংলাদেশে কৃষি মৌসুম হলো—
i. খরিপ-১ ii. খরিপ-২ iii. খরিপ-৩
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর
মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা