
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-৩
১। আমাদের দেশে কত ধরনের বীজতলা তৈরি করা হয়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২। বীজতলার চারপাশে কত সেমি গভীরে নালা তৈরি করতে হয়?
ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ২৫
৩। বীজতলার মাটি শোধনের জন্য নিচের কোন জাতীয় রাসায়নিক উপাদানটি প্রয়োগ করতে হয়?
ক. রোটেনন খ. ম্যালাথিয়ন
গ. ডাইমেক্রন ঘ. ফরমাল ডিহাইড
৪। বীজতলার মাটি জীবাণুযুক্ত করা যায়—
i. ফুটন্ত গরম পানি ঢেলে
ii. আবর্জনা বিছিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়ে
iii. গ্যামাক্সিন বা ফরমাল ডিহাইড প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii i
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। আদর্শ বীজতলা তৈরির জন্য ২০ বর্গমিটারের বেডে কী পরিমাণ গোবর সার লাগবে?
ক. ৪০ কেজি খ. ৩০ কেজি
গ. ২০ কেজি ঘ. ১০ কেজি
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। রতন নার্সারি তৈরির উদ্দেশ্যে সাভারে তাঁর গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় জৈব ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন।
৬। তৈরি করা বেডের জন্য কত কেজি টিএসপি সার প্রয়োজন?
ক. ১ কেজি খ. ২ কেজি
গ. ৩ কেজি ঘ. ৪ কেজি
৭। বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে—
i. মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
ii.রোগজীবাণু দমন
iii. বীজ দ্রুত গজানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৮। প্রতি কেজি ধান উত্পাদনের জন্য কত লিটার পানির প্রয়োজন?
ক. ১০০০-৩০০০ লিটার
খ. ২০০০-৪০০০ লিটার
গ. ৩০০০-৫০০০ লিটার
ঘ. ৬০০০-৮০০০ লিটার
৯। ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়—
i. পুষ্পায়নের সময়
ii. শিষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে আমন ধানে শতকরা কত ভাগ সার কম লাগে?
ক. ২৫ ভাগ খ. ২৩ ভাগ
গ. ২৮ ভাগ ঘ. ১৩ ভাগ
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর
মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা