
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-৩
১১। শুকনো বীজতলার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত?
ক. বেলে দো-আঁশ খ. এঁটেল গ. বেলে ঘ. পলি
১২। আদর্শ বীজতলার আকার কত হবে?
ক. ৩ মি × ১ মি খ. ৫ মি × ১ মি
গ. ৭ মি × ১ মি ঘ. ১০ মি × ১ মি
১৩। ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে প্রয়োগ করলে শতকরা কত ভাগ সাশ্রয় হয়?
ক. ২৫ ভাগ খ. ৩০ ভাগ গ. ২০ ভাগ ঘ. ১০ ভাগ
১৪। জমিতে সবুজ সার তৈরির পর ধান ফসলের নাইট্রোজেন সারের মাত্রা হেক্টরপ্রতি কত কেজি কমানো যায়?
ক. ১০-১৫ কেজি খ. ১৫-২০ কেজি
গ. ২৫-৩০ কেজি ঘ. ৩০-৩৫ কেজি
১৫। জমিতে সুষম সার ব্যবহার করতে হয়—
i. গাছের বৃদ্ধির জন্য ii. মাটিকে উর্বর রাখার জন্য
iii. ফুল ও ফল ধারণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। চারা রোপণের আগে প্রয়োগ করতে হয়—
i. ইউরিয়া ii. টিএসপি iii. এমপি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। গুটি ইউরিয়া মাটির কত সেমি গভীরে প্রয়োগ করতে হয়?
ক. ৩.৫-৫ খ. ৭.৫-১০ গ. ১১.৫-১৫ ঘ. ১৮-২০
১৮। অবস্থান অনুসারে সেচের পানির উত্স কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৯। বাংলাদেশের মোট জমির কত শতাংশ সেচের আওতাভুক্ত?
ক. ৫০ খ. ৫১ গ. ৫২ ঘ. ৫৩
২০। জমিতে সেচে ব্যবহূত পানি শতকরা কত ভাগ অপচয় হয়?
ক. ৫০-৫৫ খ. ৫৫-৬০ গ. ৬৫-৭০ ঘ. ৭০-৭৫
২১। রিং বেসিন পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মাঠ ফসল খ. সবজি বাগান গ. ফল বাগান ঘ. চা-বাগান
২২। চা-বাগানে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?
ক. রিং বেসিন খ. বর্ষণ সেচ গ. নালা ঘ. ড্রিপ সেচ
২৩। সবচেয়ে কম পানি ব্যবহার করে উত্তম সেচ পদ্ধতি কোনটি?
ক. বর্ষণ সেচ খ. ড্রিপ সেচ গ. রিং বেসিন ঘ. চেক বেসিন
২৪। দেশের মোট জমির প্রায় কত শতাংশে ধান চাষ করা হয়?
ক. ৬০ খ. ৭০ গ. ৬৫ ঘ. ৭৫
২৫। গম ফসলের সংবেদনশীল পর্যায়—
i. মুকুট মূল গজানো
ii. কুশি গজানোর শেষ দিক iii. পুষ্পায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
২৬। ভালো বীজে অঙ্কুরোদ্গমক্ষমতা সর্বনিম্ন কত হওয়া উচিত?
ক. ৫০% খ. ৬০% গ. ৭০% ঘ. ৮০%
২৭। সংরক্ষণকৃত ধান ও গমবীজে শতকরা কত ভাগ আর্দ্রতা থাকতে হবে?
ক. ৪-৬ খ. ৬-৮ গ. ৮-১০ ঘ. ১০-১২
২৮। পাত্রে বীজ সংরক্ষণের ক্ষেত্রে পাত্রটি কিসের হতে হয়?
ক. মাটির খ. টিনের গ. প্লাস্টিকের ঘ. বায়ুরোধী
২৯। নিষিক্ত পরিপক্ব ডিম্বককে বলা হয়—
i. সত্যিকার বীজ ii. প্রত্যায়িত বীজ iii. যৌন বীজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ব্লটার পরীক্ষা দ্বারা কী পরীক্ষা করা হয়?
ক. চারার সতেজতা খ. বীজের বিশুদ্ধতা
গ. বীজের অঙ্কুরোদ্গম ঘ. পানিতে প্রাকৃতিক খাদ্য
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর
কৃষিশিক্ষা
অধ্যায়-৩
১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. গ
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা