বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৪
১। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান—
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে কোন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে?
ক. পরিবেশগত খ. সামাজিক গ. পারিবারিক ঘ. আবহাওয়াজনিত
৩। আমাদের দেশে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হলো—
i. জলাবদ্ধতা ii. খরা iii. লবণাক্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কত লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪
৫। খরাসহিষ্ণু ফসল কোনটি?
ক. ছোলা খ. গম গ. পাট ঘ. ভুট্টা
৬। এ দেশে প্রতিবছর কী হারে আবাদি জমি
কমে যাচ্ছে?
ক. ১% খ. ২% গ. ৩% ঘ. ৪%
৭। বন্যাপীড়িত এলাকায় ব্রয়লার মুরগি পালন করা ভালো, কারণ—
i. ব্রয়লার দ্রুত বাড়ে
ii. এক মাস বয়সে বাজারজাত করা যায়
iii. রোগবালাই কম হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। খরার কারণে শতকরা কত ভাগ ফসল উত্পাদন হ্রাস পেতে পারে?
ক. ৫-৬০ খ. ১০-৭০ গ. ১৫-৯০ ঘ. ২০-১০০
৯। স্বল্পায়ু জাতের ধান কত দিন খরা সহ্য করতে পারে?
ক. ১১-২০ খ. ২১-৩০ গ. ৩১-৪০ ঘ. ৪১-৫০
১০। বিজয়, প্রতীপ, সুফী কোন ফসলের জাত?
ক. ধান খ. গম গ. পাট ঘ. সরিষা
১১। কোন এলাকায় কুলবাগান করা যেতে পারে?
ক. লবণাক্ত খ. খরাপ্রবণ গ. বন্যাপ্রবণ ঘ. নিম্নভূমি
১২। খরা সহনশীল জাতের ধান হচ্ছে—
i. ব্রি ধান ৫৬ ii. ব্রি ধান ৫৭ iii. ব্রি ধান ২২
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। বাংলাদেশের কোন অঞ্চলের জমি সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়?
ক. পূর্ব খ. পশ্চিম গ. দক্ষিণ ঘ. উত্তর
১৪। কোনগুলো উত্তম লবণাক্ততাসহিষ্ণু ফসল?
ক. নারকেল, ধান, সুপারি ও তুলা
খ. নারকেল, সুপারি, তুলা ও শালগম
গ. নারকেল, পাট, মুলা ও পালংশাক
ঘ. সুপারি, তুলা, আলু ও তেঁতুল
১৫। কোনটি লবণাক্ত এলাকায় আমন মৌসুমে চাষের জন্য অনুমোদিত জাত?
ক. ব্রি ধান ৪৭ খ. ব্রি ধান ৪০ গ. ব্রি ধান ৫৫ ঘ. ব্রি ধান ৩৩
১৬। কত সালের বন্যা দীর্ঘস্থায়ী হয়েছিল?
ক. ১৯৯৮ ক. ২০০৮
গ. ১৯৯৬ ঘ. ২০০৭
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
কৃষিশিক্ষা
অধ্যায়-৪
১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. খ
১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক।