
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৪
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ থেকে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভৌগোলিক ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফারুক ব্রয়লার মুরগির খামার করলেও তাঁর বন্ধু মিজান লেয়ার মুরগির খামার করেন। ফারুক তাঁর বন্ধুকে ব্রয়লার মুরগি পালনের পরামর্শ দিয়েছিলেন।
১৭। ফারুক ও মিজান কোন ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে পড়েছিলেন?
ক. খরা খ. বন্যা গ. লবণাক্ততা ঘ. সাইক্লোন
১৮। মিজান যে ধরনের খামার করতে পারবেন—
i. ব্রয়লার মুরগির ii. হাঁসের খামার
iii. দেশি মুরগির। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। বর্তমানে বিশেষ পদ্ধতিতে উত্পাদিত সবুজ ঘাসটির নাম কী?
ক. জার্মান খ. নেপিয়ার গ. অ্যালজি ঘ. ইপিল ইপিল
২০। কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে—
i. পানি সংরক্ষিত হবে
ii. পুষ্টি উপাদান কমে যাবে
iii. আগাছার উপদ্রব কম হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। খরাপ্রবণ এলাকায় স্বল্প সময়ে কোন মাছটি ভালো ফলন দেয়?
ক. বাটা খ. পারশে গ. ভেটকি ঘ. তেলাপিয়া
২২। লবণাক্ততা সহনশীল চাষযোগ্য মাছ কোনটি?
ক. কই খ. মাগুর গ. ভেটকি ঘ. তেলাপিয়া
২৩। বাংলাদেশে কোন সময় বেশি বৃষ্টিপাত হয়?
ক. জুন থেকে অক্টোবর খ. মে-সেপ্টেম্বর
গ. জুন-সেপ্টেম্বর ঘ. জুলাই-নভেম্বর
২৪। শুষ্ক মৌসুমে একটানা কত দিন বৃষ্টি না হলে তাকে অনাবৃষ্টি বলে?
ক. ১০ বা বেশি খ. ১৫ বা বেশি গ. ২৫ বা বেশি ঘ. ৩০ বা বেশি
২৫। কোনটির কারণে ফসলের গাছের গোড়া নেতিয়ে পড়ে?
ক. অতিবৃষ্টি খ. শিলাবৃষ্টি গ. অনাবৃষ্টি ঘ. জলাবদ্ধতা
২৬। বিরূপ আবহাওয়া মোকাবিলায় কী ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়?
ক. স্থায়ী খ. অস্থায়ী গ. দীর্ঘমেয়াদি ঘ. স্বল্পমেয়াদি
২৭। বিরূপ আবহাওয়ায় পশুর অভিযোজন হতে
কী লাগে?
ক. খাদ্য খ. সময় গ. টিকা ঘ. আশ্রয়
২৮। রোপা আমন হিসেবে কোন জাতের ধানের ১০ থেকে ১৫ দিন পানির নিচে ডুবে থাকার ক্ষমতা আছে?
i. ব্রি-৫১ ii. ব্রি-৫২ iii. ব্রি-৪৬
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে—
ক. রস সংরক্ষণ হবে খ. আগাছা নিয়ন্ত্রণ হবে গ. জলাবদ্ধতা সৃষ্টি হবে ঘ. উর্বরতা বৃদ্ধি পাবে
৩০। প্রতিবছর কী হারে জনসংখ্যা বাড়ছে?
ক. ১.৩৯% খ. ২.৩৯% গ. ৩.৩৯% ঘ. ৪.৩৯%
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
কৃষিশিক্ষা
অধ্যায়-৪
১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. ক