
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-৫
১। বিশ্বের প্রায় সব দেশের প্রধান খাদ্যশস্য কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. ডাল
২। বাংলাদেশে খাদ্যশস্য হিসেবে গমের অবস্থান কততম?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
৩। গম কোন মৌসুমের ফসল?
ক. শরত্ খ. হেমন্ত গ. গ্রীষ্ম ঘ. শীত
৪। গমের প্রধান শত্রু কোনটি?
ক. পানি খ. মাজরা পোকা গ. ইঁদুর ঘ. বিড়াল
৫। গমের শিষ বের হওয়ার সময় কোন রোগের লক্ষণ প্রকাশ পায়?
ক. আলগা ঝুল খ. গোড়া পচা রোগ
গ. পাতার মরিচা রোগ ঘ. পাতার দাগরোগ
৬। ১ হেক্টর জমিতে কত কেজি গম বীজ বপন
করা হয়?
ক. ১১০ খ. ১১৫ গ. ১২০ ঘ. ১২৫
৭। বিনা চাষে গম আবাদের ক্ষেত্রে বীজ কোন পানিতে ডুবিয়ে রাখতে হয়?
ক. গোবর মিশ্রিত খ. সার মিশ্রিত
গ. ছাই মিশ্রিত ঘ. কীটনাশক মিশ্রিত
৮। মাশরুম কোন ধরনের ছত্রাক?
ক. মৃতভোজী খ. মৃতজীবী
গ.পরভোজী ঘ. পরজীবী
৯। প্রতি ১০০ গ্রাম মাশরুমে কত গ্রাম আমিষ পাওয়া যায়?
ক. ২৫-৩৫ খ. ২০-২৫ গ. ৩০-৩৫ ঘ. ৩৫-৪০
১০। মাশরুমের আমিষে কতটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
১১। একজন সুস্থ লোকের প্রতিদিন কত গ্রাম সবজি খাওয়া প্রয়োজন?
ক. ২০০-২৫০ খ. ১৫০-২০০
গ. ১০০-১৫০ ঘ. ৭৫-১০০
১২। কোনটির বিচারে মাশরুম সেরা ফসল?
ক. স্বাদ খ. ঔষধি গুণ
গ. পুষ্টিমান ঘ. উত্পাদনকাল
১৩। মাশরুম একধরনের—
i. ব্যাঙের ছাতা ii. ছত্রাক iii. সবজি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয় কোন মাশরুম?
ক. মিল্কি খ. বাটন গ. ইনোকি ঘ. ওয়েস্টার
১৫। গাছ থেকে তোলার পর কোন ফলের মধ্যে শর্করা থেকে চিনিতে রূপান্তর বন্ধ হয়ে যায়?
ক. কলা খ. বেল গ. আম ঘ. লেবু
১৬। ফসল কাটার কত দিন আগে পানি সেচ বন্ধ করে দিতে হয়?
ক. ৫-১০ খ. ১০-১৫ গ. ১৫-২০ ঘ. ২০-২৫
১৭। শর্করার প্রধান উত্স কী?
ক. ডাল ফসল খ. তেল ফসল
গ. দানা ফসল ঘ. সবজি ফসল
১৮। কার্প জাতীয় মাছ কোনটি?
ক. বোয়াল খ. রুপচাঁদা গ. লইট্যা ঘ. কাতল
১৯। কোন মাছ পুকুরের মধ্য স্তরের খাবার খায়?
ক. রুই খ. কাতলা গ. শোল ঘ. টাকি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর
কৃষিশিক্ষা
অধ্যায়-৫
১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা