কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-৫
২০। রাক্ষুসে মাছ কোনটি?
ক. মৃগেল খ. কাতলা গ. শোল ঘ. মাগুর
২১। সার প্রয়োগের কত দিন পর পুকুরের পানিতে পোনা ছাড়তে হবে?
ক. ৩-৫ খ. ৫-৭ গ. ৭-৯ ঘ. ৯
২২। কোনটি প্রয়োগ করে রাক্ষুসে মাছ অপসারণ
করা যায়?
ক. চুন খ. পটাশ গ. টেরামাইসিন ঘ. রোটেনন
রানা ৩০ শতক আয়তনের একটি পতিত পুকুরে মিশ্র চাষ করার লক্ষ্যে পুকুর প্রস্তুতির সব ধাপ অনুসরণ করে মাছের পোনা ছাড়ে। পুকুর প্রস্তুতির একপর্যায়ে তাকে বারবার পুকুরে জাল টানতে হয়।
২৩। রানা তার পুকুরে কত কেজি চুন প্রয়োগ করবে?
ক. ১৫-৪৫ খ. ২০-৫০ গ. ২৫-৫৫ ঘ. ৩০-৬০
২৪। জৈব সারের জন্য ওই পুকুরে কত কেজি
গোবর প্রয়োজন?
ক. ১৩০-১৯০ খ. ১৪০-২০০
গ. ১৫০-২১০ ঘ. ১৬০-২০০
২৫। দূরবর্তী স্থানের ক্ষেত্রে কোনটিতে পোনা পরিবহন করা উচিত?
ক. পলিথিন ব্যাগ খ. কাপড়ের ব্যাগ
গ. চটের ব্যাগ ঘ. সুতার ব্যাগ
২৬। আমাদের দেশের মিঠা ও লোনা পানিতে প্রায় কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?
ক. ৫৭ খ. ৬৭ গ. ৬৪ ঘ. ৫৫
২৭। পশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ কোনটি?
ক. খুরা রোগ খ. ওলান ফোলা
গ. বাদলা ঘ. কৃমি
২৮। বাচ্চা ফোটানোর জন্য উত্পাদিত ডিমকে কী
ডিম বলে?
ক. উত্তম খ. মাতৃ গ. বীজ ঘ. তেজি
২৯। বীজ ডিম কত ডিগ্রি সে. তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়?
ক. ৮-১০ খ. ১০-১২ গ. ১২-১৪ ঘ. ১৪-১৬
৩০। দৈনিক ১২ লিটার দুধ প্রদানকারী গাভিকে কত কেজি দানাদার খাদ্য সরবরাহ করতে হবে?
ক. ৬ খ. ২ গ. ৩ ঘ. ৫

অধ্যায়-৬
১। যেকোনো বনায়নের পূর্বশর্ত হলো—
ক. কীটনাশক খ. সার গ. সবল চারা ঘ. বীজতলা
২। কোন গাছটির বীজ গাছ থেকে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়?
ক. আম খ. তেঁতুল গ. শাল ঘ. কাঁঠাল
৩। বাঁধের ধারে বনায়নে সবচেয়ে নিচের সারিতে কী লাগানো হয়?
ক. অড়হর খ. ধঞ্চে গ. মেহগনি ঘ. আকাশমণি
৪। নার্সারি পলিব্যাগে ছিদ্র রাখার সুবিধা কী?
ক. বায়ু চলাচল করার জন্য
খ. শিকড় বের হওয়ার জন্য
গ. সার প্রয়োগের জন্য
ঘ. অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য
৫। বাঁধের পাশে নিচের কোন গাছটি লাগানো ভালো—
ক. বরই খ. ইপিল ইপিল গ. পেয়ারা ঘ. নিম
৬। বাঁধের কিনারা থেকে ৩০ সে.মি. দূরে সারি আকারে কোন উদ্ভিদ লাগানো হয়?
ক. অড়হর খ. বৃক্ষ গ. শস্য ঘ. ধঞ্চে
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
কৃষি শিক্ষা
অধ্যায়-৫
২০. গ ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. ঘ
অধ্যায়-৬
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক