বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কৃষিশিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-৬
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাজমা বেগম একটি এনজিওতে চাকরি করেন। তিনি গ্রামের পাকা রাস্তার ধারে দুই কিলোমিটারে বৃক্ষ রোপণের দায়িত্ব পান। তিনি সেগুন বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছ রোপণের পরিকল্পনা করলেন।
৭। নাজমা বেগমের কতটি সেগুন চারা প্রয়োজন?
ক. ৮০০ খ. ১৬০০ গ. ২৪০০ ঘ. ৩২০০
৮। নাজমা বেগমের পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের ওপর কী প্রভাব ফেলবে?
ক. অন্যান্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হবে
খ. ছোট ছোট উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে
গ. জমিতে ফসল উত্পাদন কম হবে
ঘ. মাটিস্থ অণুজীবের বৃদ্ধি ব্যাহত হবে
৯। নিচের কোন গাছটি জলাবদ্ধতা সহ্য করতে পারে?
ক. জারুল খ. আম গ. কাঁঠাল ঘ. পেঁপে
১০। পলিব্যাগের সাইজ ১৮ সেমি × ১২ সেমি হলে প্রতি বর্গমিটারে কতটি চারা লাগানো যায়?
ক. ২৫ খ. ৩৫ গ. ৪৫ ঘ. ৫৫
১১। কৃষি বনায়নের সমস্যাগুলো হচ্ছে—
i. জনগণের অংশীদারিতে অনীহা
ii. প্রয়োজনীয় জমির অভাব
iii. প্রয়োজনীয় সেচের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। দ্বিসারি নকশা (প্রশস্ত বাঁধের জন্য) কাঠের গাছের সারিতে গাছ থেকে গাছের দূরত্ব হবে কত মিটার?
ক. ৭ খ. ৬ গ. ৫ ঘ. ৪
১৩। বীজ বপনের আগে পলিব্যাগে চারা তৈরির ক্ষেত্রে—
i. মাটি গুঁড়া করে নিতে হয়।
ii. গোবর ও মাটি ভালোভাবে মেশাতে হয়
iii. পলিব্যাগে ছিদ্র করে মাটি ভরতে হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। পলিব্যাগে চারা তৈরির জন্য কতটি ছিদ্র
থাকতে হয়?
ক. ৮ খ. ৭ গ. ৬ ঘ. ৫
১৫। ৫০টি পলিব্যাগে চারা তৈরির ক্ষেত্রে কতটি বীজের প্রয়োজন?
ক. ৫০টি খ. ১৫০টি গ. ১০০টি ঘ. ২০০টি
১৬। কোন বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার হয়?
ক. কৃষি বনায়ন খ. উপকূলীয় বনায়ন
গ. সড়ক বনায়ন ঘ. পার্বত্য বনায়ন
১৭। কৃষি বনায়নের ফলে ভূমির ব্যবহার করা যায়—
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. ত্রিমুখী ঘ. বহুমুখী
১৮। জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার অন্যতম কারণ কোনটি?
ক. জৈব সার খ. রাসায়নিক সার
গ. মিশ্র সার ঘ. কম্পোস্ট সার
১৯। সামাজিক বন সৃষ্টি করা হয়—
i. উপকূলীয় অঞ্চলে ii. বাঁধ ও সড়কে
iii. পাহাড়ি পতিত জমিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। কোন গাছটি মাটি ক্ষয় রোধ করে?
ক. সুপারি খ. হিজল গ. বেল ঘ. পেঁপে
২১। কত সাল থেকে থানা বনায়ন ও নার্সারি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়?
ক. ১৯৮৮ খ. ১৯৯০ গ. ১৯৯২ ঘ. ১৯৯১
২২। সারিবদ্ধ বনায়নের প্রচলিত মডেল কতটি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা